তোমাকে লিখছি অনবরত.......
তোমাকে লিখেছি ডায়েরির শেষ পাতা অব্দি
তোমাকে লিখেছি সকাল থেকে সন্ধ্যা
আবার লিখেছি মধ্যরাতের ঝিঁজি ডাকা
ঘুমন্ত পল্লীতে। যখন দূর পল্লীর দু-একটা
শিয়ালের ডাক কানে আসে।
তোমাকে লিখে চলেছি নির্ঘুম চোখ নিয়ে,
কতবার চায়ের কাপে চুমুক দিতেও ভূলে যাই
তোমাকে লিখতে গিয়ে।
কতবার লিখতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে,
আমার প্রায় প্রত্যেক অঙ্গ,অবসর নিতে চায়।
তখন আমার মস্তিস্ক সংকেত পাঠায়
এ লেখার শেষ নেই,লিখে যাও অনন্তকাল।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




