somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ২৬ এপ্রিল শনিবার লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। “আমরাতো স্বদেশের দুর্জয় প্রহরী-স্বদেশের মাটি তাই গরিয়ান” এই শ্লোগাণকে সামনে রেখে ছাত্র ইউনিয়ন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তার ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে এক বর্নাঢ্য শোভা যাত্রার মাধ্যমে দিবসের অনুষ্ঠান এর সূচনা করে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকীর মূল অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের বটতলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। ছাত্র ইউনিয়নের প্রাক্তন ও বর্তমান নেতা-কর্মীরা এই অনুষ্ঠানে শামিল হোন। প্রাক্তন নেতা-কর্মীদের স্মৃতিচারন, বর্তমান নেতাদের বক্তব্যের ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক অনুষ্ঠান- কবিতা আবৃত্তি, গান প্রভৃতি করা হয়। এই অনুষ্ঠানে অনেক প্রাক্তন নেতা-কর্মীর উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বর্তমান কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক মানবেন্দ্র দেব এর পরিচালনায় এবং বর্তমান কেন্দ্রীয় সংসদের সভাপতি খান আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে এই অনুষ্ঠান পালন করা হয়।

জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়েও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পুরানো কলা ভবন থেকে শুরু হয়ে নতুন কলাভবন-সমাজবিজ্ঞান ভবন-ক্যাফেটেরিয়া-প্রশাসনিক ভবন হয়ে সুপারীতলায় এসে শেষ হয়। এছাড়া দেশের সকল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র ইউনিয়ন বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করে।

উল্লেখ্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ১৯৫২ সালের এই দিনে ছাত্রদের অধিকার আদায়ের লক্ষে এবং জাতীয় বিভিন্ন ইস্যুতে ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষে প্রতিষ্ঠা করা হয়। জন্মলগ্ন থেকেই সংগঠনটি সচেতন ছাত্র সমাজের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে দেশের প্রধান ছাত্র সংগঠনে পরিনত হয়ে ১৯৬২ এর আউয়ুব বিরোধী আন্দোলন, ১৯৬৯ এর গণ অভ্যূত্থান, ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদের মধ্যে নেতৃত্বদান করে ব্যাপক প্রশংশিত হয়। বিভিন্ন আন্দোলনে এই সংগঠনের হাজার-হাজার নেতাকর্মীকে জীবনদান করতে হয়। ছাত্র ইউনিয়নের এই গৌরবোজ্জ্বল ইতিহাস ছাত্রসমাজ কখনোই ভুলে যাবেনা।
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি অধ্যায়ের সমাপ্তি!

লিখেছেন নীল-দর্পণ, ২৬ শে মে, ২০২৬ বিকাল ৩:২২


২১বছর বয়সী তরতাজা ছেলেটি মায়ের কোলে মাথা দিয়ে কালেমা শাহাদাত ও সূরা আর-রহমান অর্ধেক তেলাওয়াত করেই আল্লাহর জিম্মায় চলে যায়! ৩৪বছর এই স্মৃতিকে বুকে ধরে অবশেষে সেই মা চলে... ...বাকিটুকু পড়ুন

গোড়াতেই একটা বড় মিথ্যা বলিয়া আরম্ভ করিলেন , সেটা কি ভাল?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মে, ২০২৬ রাত ৯:৩৭


ঈদ-উল-আজহার এই আনন্দের সময়ে যখন দেশের মানুষ কোরবানির প্রস্তুতি নিচ্ছেন এবং ছুটির আমেজ উপভোগ করছেন, ঠিক তখনই দেশের রাজনৈতিক অঙ্গনে ‘কিচেন ক্যাবিনেট’ শব্দটিকে কেন্দ্র করে নতুন নাটক শুরু হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

শিশুদের প্রতি হুজুরদের কেন এই দুর্নিবার আকর্ষণ? | বলৎকার পিডিয়া

লিখেছেন জ্যাক স্মিথ, ২৭ শে মে, ২০২৬ রাত ১:১২



আমাদের দেশে প্রায় সারা বছরই দেশের কোথাও না কোথাও মাদ্রাসার হুজুরদের দ্বারা ছেলে শিশু বলৎকার, মেয়ে শিশুকে ধর্ষণের ঘটনার খবর শুনতে পাওয়া যায়, তবে ইদানিং এমন ন্যক্কারজন ঘটনার হার বেশ... ...বাকিটুকু পড়ুন

বিএনপি সবটা খেতে চাইলে সবটা হারাবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মে, ২০২৬ সকাল ৭:৫৯




আপা ড. ইউনুসের চুক্তি মেনে নিলে, আমেরিকা ও ভারত এক হলে এবং সেনা আপার পক্ষে গেলে আপার আগমনে বিএনপিকে পালিয়ে যেতে হবে।তখন আপা কি করবেন সেটা আপার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ঈদ উৎসব এবং মা

লিখেছেন ইসিয়াক, ২৭ শে মে, ২০২৬ সকাল ৯:১৩



ভোর বিহানে আজান হলেই মা করতেন ডাকাডাকি।
এই ঈদে আর ডাকেনিগো মা, এ দুঃখ কোথায় রাখি!

হারিয়ে গেছে মা জননী আমার, শূন্যতা অপার
এই জীবনে মায়ের সাথে দেখা কি হবে আর?... ...বাকিটুকু পড়ুন

×