somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্লভ কিছু ফুল

২৫ শে জুন, ২০১৬ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপ্রিয় ব্লগবাসী, কেমন আছেন সবা? বহুদিন কিছু পোস্ট করি না। আমি অবশ্য তেমন লেখুড়ে কেউ নই। লিখতে না পারলে দু চারটি বাক্য সাজাতে পারি আর কি। কিছু লিখতে ইচ্ছে করছিলো। কি লিখি কি লিখি ভেবে ভাবলাম ফুল নিয়ে লিখি। ফুল কে না ভালোবাসে। আজকের পোস্টে আমরা দুর্লভ কিছু ফুল দেখবো। চলো শুরু করা যাক।

১, আমরফোফালুস টিটানুম


বিশ্বের সবচেয়ে সুন্দর ফুল বলা হয় এটিকে৷ সবচেয়ে দুর্লভ এবং সুন্দর এই ফুলটি পাওয়া যায় ইন্দোনেশিয়ায়৷ তবে এর গন্ধটা কিন্তু বিকট৷ এর উচ্চতা প্রায় তিন মিটার৷ তাছাড়া মাত্র এক সপ্তাহ পরেই ফুলটি মরে যায়৷ আর এক একটি ফুলের দেখা পেতে অপেক্ষা করতে হয় সাত-আট বছর৷

২, স্ট্রঙ্গিলোডোন ম্যাক্রোবোট্রিস


এটি আসলে হালকা সবুজ রঙের একটি লতা৷ এর ফুলগুলো ফিরোজা রঙের৷ তবে এই ফুলগুলোর বৈশিষ্ট্য হলো এগুলোর রং প্রতিদিন পরিবর্তন হয়৷ অর্থাৎ হালকা থেকে গাঢ় হতে থাকে৷ ফিলিপিন্সে পাওয়া যায় দুর্লভ এই ফুল৷

৩, কসমস অ্যাট্রোস্যাঙ্গুয়িনিউস


এই ফুলটি পাওয়া যায় মেক্সিকোতে৷ প্রায় ১০০ বছর আগে এটি বিলুপ্ত হয়েছিল৷ তখন, অর্থাৎ ১৯০২ সালে এর ক্লোন করা হয়৷ গ্রীষ্মকালে এই ফুল ফোটে৷ এর সুন্দর ঘ্রাণের জন্য একে ‘চকলেট কসমস’ নামেও ডাকা হয়৷

৪, হিবিসকাস কোকিও


এই ফুলটি কেবল হাওয়াই দ্বীপপুঞ্জে পাওয়া যায়৷ ১৯৫০ সালে এই ফুলটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল৷ এর ২০ বছর পর হঠাৎ কোকিও-র একটি গাছের সন্ধান পাওয়া যায়৷ এর একটি ডাল বেঁচে ছিল, যেখান থেকে পরে কলম বরে ২৩টি চারা গাছ উৎপন্ন করা হয়৷

৫, এপিফিলুম অক্সিপেটালুম


বাংলাদেশে এই ফুলটি ‘নাইট কুইন’ বা রাতের রানী নামে পরিচিত৷ তবে শ্রীলঙ্কার জঙ্গলে এটা প্রচুর পাওয়া যায়৷ এই ফুলটি কেবল রাতের বেলায় ফোটে বলে এর নাম রাখা হয়েছে রাতের রানী৷ রাত পেরোলেই ফুলটি আর তাজা থাকে না৷

৬, ডেনড্রোফিলিয়াক্স লিনডেনি


কিউবা আর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাওয়া যায় এই ফুল৷ সাধারণত বন-জঙ্গলেই বেশি ফোটে এগুলো৷ ২০ বছর আগে একে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল৷

৭, সেইপ্রিপেডিয়াম কালকাল্স


এটি একটি জঙ্গলি অর্কিড৷ আগে ইউরোপে এই ফুল প্রায় সব জায়গা্য় দেখা যেত৷ কিন্তু এখন কেবল ব্রিটেনে এই ফুলের দেখা মেলে৷ এই ফুল এখন এতই দুর্লভ যে একটি স্টিকের দাম প্রায় পাঁচ হাজার মার্কিন ডলার৷
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ রাত ১১:৪৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×