somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহারা বিত্তশালী

২৯ শে জুন, ২০১৬ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান পৃথিবীতে কতজাতের লোকেরই না তালিকা আছে। তেমনি এক তালিকা পৃথিবীর সব থেকে বিত্তশালী লোকের তালিকা। প্রতিবছর ফোর্বস ম্যাগাজিন এই তালিকা প্রকাশ করে। আসুন জেনে নেই শীর্ষ দশ ধনী ব্যক্তি সম্পর্কে অল্প কথায়।

বিল গেটস


ফোর্বস ম্যাগাজিনের তালিকায় সবার উপরে আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, ম্যালেরিয়ারোধে বদ্ধপরিকর এবং লোকহিতৈষী উইলিয়াম হেনরি গেটস৷ তাঁর সম্পদের পরিমাণ ৭৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার৷ আপনি নিশ্চয়ই জানেন যে, তিনি বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা৷ কিন্তু এটা জানেন কি যে, তিনি তাঁর সন্তানদের প্রত্যেকের জন্য মাত্র দশ মিলিয়ন মার্কিন ডলার করে রেখে যাচ্ছেন?

আমানথিও ওর্তেগা


৭৯ বছর বয়সি এই স্পেনবাসী ১৯৭৫ সালে ফ্যাশন ব্রান্ড জারা প্রতিষ্ঠা করেন৷ তাঁর মোট সম্পদের পরিমাণ ৬৮ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার৷ সবসময় নিরাপত্তা বলয়ে থাকা ওর্তেগা এখন পর্যন্ত গণমাধ্যমকে মাত্র তিনটি সাক্ষাৎকার দিয়েছেন৷ মজার বিষয় হচ্ছে, তিনি নিজের জারার পোশাক পড়েন না৷

ওয়ারেন বাফেট


‘ওরাকল ফর্ম ওমাহাখ্যাত’ ওয়ারেন বাফেট মেয়ার বাজার নিয়ে খেলা শুরু করেন সেই ১১ বছর বয়সে৷ এখন, তাঁর শেয়ারের অবস্থা বাজারে পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখে৷ ৮৫ বছর বয়সি এই বিনিয়োগ গুরুর সম্পদের পরিমাণ ৬৩ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার৷

মার্ক জাকারবার্গ


মার্ক জাকারবার্গ বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি৷ প্রযুক্তি দুনিয়ায় তাঁর অবস্থান দ্বিতীয়, তবে ৪০ বছরের কম বয়সিদের হিসেবে সবচেয়ে বড়লোক তিনি৷ ফোর্বসে প্রকাশিত তালিকা অনুযায়ী, ফেসবুকের প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণ ৪৪ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার৷ বিস্ময়কর ব্যাপার হচ্ছে, ৩১ বছর বয়সি সাকারবার্গের টুইটারে অনুসারীর সংখ্যা চার লাখের কিছু বেশি, যদিও তিনি টুইট করেছেন মাত্র ১২ বার৷

ল্যারি এলিসন


ইলিনয়েস এবং সিকাগের বিশ্ববিদ্যালয় থেকে ‘ড্রপ আউট’ ল্যারি এলিসন ডাটাবেস সফটওয়্যার প্রতিষ্ঠান ওরাকল প্রতিষ্ঠা করেন ১৯৭৭ সালে৷ ৪৫ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে বিশ্বের তালিকায় সপ্তম এবং প্রযুক্তির তালিকায় তৃতীয় তিনি৷

ল্যারি পেজ এবং সির্গে ব্রিন


গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সির্গে ব্রিনের সম্পদের পরিমাণ যথাক্রমে ৩৫ দশমিক ২ এবং ৩৪ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার৷ আর এই সম্পদের কারণে বিশ্ব তালিকার ১২ এবং ১৩তম অবস্থানে আছেন তাঁরা৷ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রকল্প হিসেবে শুরু হয়েছিল তাঁদের সার্চ ইঞ্জিন গুগল৷

লিলিয়ান বেটেনকোর্ট


লরিয়েলের প্রতিষ্ঠাতা অশেন শ্যুলারের মেয়ে লিলিয়ান বেটেনকোর্ট এখন তাদের পারিবারিক কসমেটিকস প্রতিষ্ঠানের মালিক, যা ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল৷ বিশ্বের সবচেয়ে বিত্তশালী নারী তিনি৷ সম্পদের পরিমাণ ৩৬ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার৷

আলেক্সান্ড্রা অ্যান্ডারসন


চলতি বছরের বিশ্বের সবচেয়ে তরুণ বিলিয়নিয়ারের খেতাবটি পাচ্ছেন আলেক্সান্ড্রা অ্যান্ডারসন৷ ১৯ বছর বয়সি এই তরুণীর সম্পদের পরিমাণ ১ দশমিক দুই মার্কিন ডলার৷ তবে নিজে এই অর্থ আয় করেননি তিনি৷ বরং পেয়েছেন তাঁর বাবা ইয়োহান অ্যান্ডারসনের কাছ থেকে৷

জন সিমপ্লট


৯৯ বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত জন আর. সিমপ্লট ছিলেন বিশ্বের সবচেয়ে বর্ষীয়ান বিলিয়নিয়ার৷ সম্পদের পরিমাণ ৩ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার৷ আলুর ব্যবসা করে এই বিশাল পরিমাণ সম্পদের মালিক হন তিনি৷
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ রাত ৯:১৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×