ছোটজন কথা বলতে না পারলেও চপের দিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছিল । দোকানের ছেলেটা বললো " একটা চপ তিন ট্যাকা , তুই কয় ট্যাকা আনসস ? " অসহায় মুখে বড় ছেলেটা বললো " তিন ট্যাকা দিয়া তিনটা চপ হইবো না ? "
" না ---- তিনডা পুরী লইয়া যা " গম্ভীর ছোট দোকানী । ছোটজন নাছোড়বান্দা , তার চপ - ই চাই ।
মেঝোজন বললো " বাইয়া , থাউগ্গা আমি খামু না । তুমি ও রে একটা চপ কিন্যা দেও " --- আমার চোখটা কেমন যেন ভেজা ভেজা লাগলো ।
দোকানের ছেলেটাকে বললাম " ওদেরকে তিনটা চপ দাও , টাকা আমি দেবো " ------ তিনটা চপ হাতে নিয়ে যাবার সময বাচ্চাগুলো যে হাসি দিল , মনে হলো অনেকগুলো তারা ঝিলমিল করে উঠলো ।
এ ঘটনার নিরব দর্শক পুরীর দোকানের মালিক । মোগলাইয়ের প্যাকেট হাতে নিয়ে বিল দিতে গেলাম । দোকানী চপের দাম রাখলো না , কিছুতেই রাখলো না ।
আমি মনে মনে হেরে গেলাম ঐ দরিদ্র পুরীর দোকানীর কাছে । অসম্ভব ভালো লাগা নিয়ে বাসায় ফিরলাম ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




