ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারনী দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে তামিম ইকবাল ও অধিনায়ক মুশফিকুর রহিমের দৃঢ়তায় হার এড়ানোর স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৬৪ রান।
পঞ্চম দিনে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন বাকি সাতটি উইকেট। আর বাংলাদেশের ৩৪৪ রান।
তামিম ৮২ ও মুশফিক ৩৩ রানে ব্যাট করছেন।
তামিম তার ১৪৯ বলের ইনিংসটি সাজান ৮টি চার ও ১টি ছয় দিয়ে। যদিও ১০ রানে একবার জীবন পান তিনি।
চতুর্থ উইকেটে এখন পর্যন্ত ৪০ রান যোগ করেছেন তামিম ও মুশফিক।
আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ২৬ রানে ফিদেল এডওয়ার্ডসের বলে কার্ক এডওয়ার্ডসের হাতে ধরা পড়েন ইমরুল কায়েস (৯)। পরে টিভি রিপ্লে¬তে দেখা যায় বল একবার মাটিতে আঘাত করে কার্কের হাতে জমা পড়েছে।
দ্বিতীয় সেশনের শেষ ওভারের প্রথম বলে ড্যারেন স্যামির বলে তার হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন শাহরিয়ার নাফীস (১৮)। তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৭ রান যোগ করেন তিনি।
তৃতীয় উইকেটে রকিবুল হাসানের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন তামিম। স্যামুয়েলসের বল রকিবুলের (১৭) ব্যাটের উপরের কানায় লেগে উইকেটরক্ষক কার্লটন বাফের প্যাডে লেগে স্লি¬পে ড্যারেন স্যামির তালুবন্দি হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


