somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

একজন নীলমেঘ
মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

জীবন মানে স্বপ্ন

০৫ ই জুন, ২০১৬ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন খুব ছোট ছিলাম, ৫ তলায় থাকতাম
আমরা। বয়স মাত্র ৪-৫ বছর।। বাসার
নিচেই ছিলো কিন্ডারগার্টেন স্কুল।
আমার সমবয়সী বাচ্চাদের সেই উপর
থেকে দেখতাম স্কুলে আসতে,,,আর
ভাবতাম আমিও কবে যাবো এই রকম
ভাবে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে। তখন
আমার প্রিয় জায়গা ছিলো এই
বারান্দাটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে
আকাশের উড়ে যাওয়া মেঘ, পাখি আর
প্লেন দেখতাম।। তখন স্বপ্ন ছিলো বড়
হয়ে পাইলট হবো।।। আমার ছোট্ট কালের
প্রথম স্বপ্ন এটা।।। ^_^
এর পর স্কুলে যাওয়া হলো, অল্প অল্প করে
চিন্তার জগৎ, আর কল্পনা দুনিয়া
বাড়লো। কিছুদিন পরই পেলাম হ্যারি
পোটার কে। তার জাদুর দুনিয়ার সাথে
আমার ইচ্ছের দুনিয়াও বদলে গেলো।
এখন যে আমিও জাদুর দুনিয়াতে গিয়ে
হ্যারি হতে চাই।।। জাদু করে সবাইকে
চমকে দিতে চাই।।। ছোট মানুষ আমি,
তখন কি আর বুঝি নাকি এটা বাস্তবে
সম্ভব না! আর স্বপ্ন দেখতে তো দোষ
নেই, তা সে সম্ভব হোক আর অসম্ভব।।।
বড় দুই বোনের সুবাদে গল্পের বই পড়ার খুব
ভালো অভ্যাস হয়ে ছিলো,,, ছোট
বেলাতেই যখন চতুর্থ-পঞ্চম শ্রেণীতে
পড়ি রবীন্দ্র, বিভূতিভূষণ, শরৎ, হূমায়ন
পড়া হয়েছে।। আর যখন ষষ্ঠ শ্রেণিতে
পড়ি, তখন পেলাম কিশোর-মুসা-রবিন
কে। এদের চিনে না, এমন বাচ্চা খুব কমই
আছে। আর যারা এদের চিনে না,
তাদের জন্য বিশাল এক দীর্ঘশ্বাস। তো
এদের পেয়ে আমার জীবনে এসে
গেলো এক বিশাল পরিবর্তন!!!
যেখানেই যাই, শুধু রহস্য খুঁজি!!! আর
খুঁজবো নাই বা কেন??? এখন যে আমি
বিখ্যাত এক গোয়েন্দা হতে চাই।
পাইলট আর হ্যারি তো অনেক হলাম, এখন
সিরিয়াস হওয়ার সময়!!! দেশের আইনের
অবস্থা বেশি ভালো না, একজন
ভালো গোয়েন্দা খুব দরকার!!!(আমি
তখনোই কি দেশ প্রেমিক!!! :D )
গোয়েন্দাই হবো বড় হয়ে। ব্যস, শুরু হয়ে
গেলো জীবনের নতুন স্বপ্ন।।। এই ঝোঁক
ছিলো এসএসসি পর্যন্ত।
এর পর আরো একটু বড় হোলাম :3 যখন বয়স
আঠারো ছুঁই ছুঁই, তখন আমি শুকান্ত!!! সব
বাঁধা পেরিয়ে এগিয়ে যাবো, এমন
ধ্যান জ্ঞান। তখন পড়িলাম প্রেমে!!!
বিজ্ঞানের প্রেমে।।। সেই প্রেম এমনই
প্রেম যে লোক ভাষায় পাগল ভালো
ভাষায় বিজ্ঞানী হবো বলে স্বপ্ন
বুনতে শুরু!!! আর এখনের কথা না হয়
থাকুক।।।
এতো বকবকানির কারন খুব বড় কিছু না।।।
আমরা স্বপ্ন দেখি, খুব ছোট থেকেই
আমরা এটার সাথে পরিচিত হই, এরপর
সময়ের সাথে জীবন বদলায়, আর তার
সাথে সাথে আমাদের স্বপ্ন গুলো।
অনেক বাঁধা আসে, অনেক ঝড়-ঝাপটা
আসে!!! তবুও আমরা সব বাঁধা পেরিয়ে
নতুন করে স্বপ্ন দেখি।।। আর এটাই আসলে
জীবন।।।
কেউ যদি আমাকে বলে জীবন মানে
কি? আমি বলি স্বপ্ন দেখা।।।
তাই কখনোই জীবনের পথচলাতে আমরা
স্বপ্ন দেখা বন্ধ করবো না।।।
কে জানে? কোন সময় আমাদের কোন
স্বপ্নটা সত্যি হয়ে যায়???!!! :)
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৬ রাত ৯:২৩
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×