কে কাঁদছে এই নিঝুম রাতে!
শুনতে তো চেষ্টা করো।
কার চোখের পানি বৃষ্টির পানি থেকেও ভারী!!!
বাহিরে গিয়ে দেখো,
নাকি ভয় পাচ্ছো!!
তবে কি তুমি আজ মৃত্যুর ভয়ে জরাজীর্ণ!!!
আমি আঁধার রাতের যোদ্ধা,,,
এই তুফান পারবেনা আমাকে থামাতে,
এই রাতের নিঝুম অন্ধকার
পারবেনা আমাকে পিছু ফিরাতে,,
আমি আজ মত্ত,
জয়ের জন্য মত্ত,,
জয়ের নেশায় আত্মাহুতি দিতেও দ্বিধা নেই।।।
জয় ছাড়া কিছুই আমি আজ ভাবছিনা।।।
কারো কান্নাই আমাকে আজ গলাতে পারবেনা,
মৃত্যু আর বিজয় শুধু মাত্র বিভেদ করবে আজ।।
হাতে আজ আমি অস্ত্র নিয়েছি,
কলম নয়,
অস্ত্র আমাকে মৃত্যু চিনিয়েছে
ভালোবাসা নয়।
কলম ভালোবাসার কথা বলে,
কান্নাকে প্রশ্রয় দেয়,
দূর্বল করে দেয়।
আর অস্ত্র!!! শুধু চিনে মৃত্যু আর বিজয়,
হে আঁধার রাতের যোদ্ধা,
আজ কবর দাও তোমার সকল দূর্বলতা আর ভালোবাসাকে।
আপন করে নাও রক্ত আর জয়কে।
তুমি চিনবে শুধু তোমার শত্রুকে।।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



