ফেসবুক থেকে শুরু করে সব যোগাযোগের সামাজিক সাইটেই বিজয় দিবসের শুভেচ্ছার পোস্টে নিউজফেড ভরপুর!!!
বিজয়ের ৪৫ বছর পূর্ণ হলো । কয়েকটা রাজাকারকে ভোগে পাঠানো হয়ে গেছে।।।
আহহ, কি মধু মধু!!! বিজয় আসছে সব রাজাকারকে ভোগে পাঠানোর সাথে সাথে।।।
ফেসবুকের সবার প্রোফাইল পিকেই দেখছি দেশের পতাকার সাইন, বিজয়ের সাইন।।। সারাবছর ছিলো প্রেমিকার সাথে দেওয়া মডেলিং টাইপ ছবি, তার মাঝে এখনো প্রেমের ছোঁয়া, তবে এবার দেশ প্রেম।।।
১৪ই ডিসেম্বর মিরপুরের বুদ্ধিজীবী শহীদ মিনারের সামনে এসে একটু অবাকই হতে হলো,,, দুই দিন আগেও যে রাস্তা ভেঙেচুড়ে একাকার ছিলো, ১ মাসেও ঠিক করতে পারছিলো না,,, তা ২রাত ১ দিনের তফাৎ এ পুরো ঝকঝকে তকতকে!!! :o
শহীদ মিনারের প্রবেশদ্বারে গিয়ে আরো একটু বড় ধাক্কা!! গেটের উপর ঝুলছে ইয়া বড় নৌকা!!! মনে প্রশ্ন, বুদ্ধিজীবী দিবসে নৌকা কেনো!!! সম্পর্কটা কোথায়। :/ (ভাই আমি রাজনীতি কম বুঝি, তাই কোন দল মত নির্বিশেষে কিছুই সাপোর্ট করিনা, এই কথাকে আড় চোখে দেখবেন না দয়াকরে)
বুঝলাম সব প্রধানমন্ত্রী আসার বদৌলত। তাকে দেখানো আর খুশি করাই এখানে সব।
যাই হোক, এতো কথা বলার আসল কারন হচ্ছে,,, এই বিজয় দিবস, ভাষা দিবস আসলেই সবার মনে দেশ প্রেমের জোয়ার আসে!!! বাকী দিন গুলোতে এই দেশপ্রেম কোথায় থাকে???
কাল যখন রাস্তায় বের হবো, দেখবো রাস্তায় রাস্তায় মাইক লাগিয়ে ভাষণ আর দেশের সংগীত শুনানো হবে!!! ভাই কথা হচ্ছে এটা কি ধরনের দেশপ্রেম??? আশেপাশের মানুষকে বিরক্ত করে, শব্দ দূষণ করে, হার্টের রোগীকে কোমা তে পাঠিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন দেশপ্রেম আপনার একারই আছে???
এর থেকে আপনি এই মাইকের টাকাটা কোন দুঃস্থ গরীবকে দিন, তার দু-বেলা ভাত হলে তাই হবে আপনার দেশপ্রেম।।।
রাস্তাঘাটে হুটহাট দেখি মাঝে মাঝেই সমাবেশ ডাকে, তারপর পাগলের মতো চেঁচামেচি করে পুরো পরিবেশটা গরম করে তুলে, রাস্তাতে তো জ্যাম লেগে বারোটা বাজে, পাশের স্কুল কলেজের বাচ্চাগুলোর ও পড়াশোনার তেরোটা বাজে। ভাই তাদের এই চিৎকার কে শুনতে চাইসে? আর এগুলো কে শুনতে চেয়েছে আপনাদের কাছে??? তখন কি আপনাদের দেশপ্রেম থাকে না? নাকি দেশপ্রেম মানেই আপনারা এসব বিরক্ত করাকে বুঝেন!! কি জানি??? আমার কাছে তাই মনে হয়।।।
আমি খুবই নগন্য এক মানুষ, আমার সামর্থ্য নাই আমি এই দেশের কষ্টে থাকা মানুষ গুলোর জন্য কিছু করবো।
এদের মতো লোক দেখানো দেশপ্রেম থেকে বেরিয়ে এসে সেদিন ঠিকই দেশের পতাকা হাতে চিৎকার করে বলবো, আমরা বিজয়ী আজ।।।
হয়তো সবার এই ২-৩দিনের দেশপ্রেম না থেকে সারাজীবনের দেশপ্রেম থাকলে তা এতোদিনে হয়ে যেতো।।।
তবে যাই হোক, একদিন ঠিকই দেশ বিজয় লাভ করবে।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



