somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

একজন নীলমেঘ
মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

মা- নারী এবং ঘর সামলানো

০৭ ই মার্চ, ২০২৩ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসায় ঢুকার পরেই ঘরের দিকে তাকিয়ে দেখি ঘরটা কেমন ছন্নছাড়া ছন্নছাড়া লাগতেসে। বুঝে গিয়েছি বাসায় আম্মু নেই। মা বাসায় থাকলে ঘরের যে আবহাওয়া, বাসায় না থাকলে তার আবহাওয়া একদম ১৮০ ডিগ্রি উলটো। এটাই হচ্ছে মায়ের ম্যাজিক। তার উপস্থিতিই সব কিছু বদলে দেয়ার জন্য যথেষ্ট, আল্লাহ্‌ তার মাঝে এই এক অসাধারণ গুণ দিয়ে দিয়েছে, যা একজন বাবার পক্ষে পরিপূর্ণ করা সম্ভব না। তার মানে কি বাবার মধ্যে কিছু দেয়নি? অবশ্যই দিয়েছে। বাবা হচ্ছে এক আশ্রয় স্থল, তিনি থাকা মানে নিশ্চিন্ত থাকা, কোন না কোন কিছু হয়েই যাবে, ভরসা পাওয়া।
আপনার কাছে নারীর সংজ্ঞা কি?



আমি কোন গ্রামীণফোন ফ্যান নই, কিংবা গ্রামীণফোনের সেই কন্টেন্ট বানানোর সাথে যুক্ত কেউও নই, সেটা আগেই বলে নিলাম। কারণ তাদের এবারের নারী দিবসের পোস্টারটা নিয়ে কিছু কথা বলবো ভাবছি। এই পোস্ট নিয়ে এতো এতো মতামত দেখলাম যে দুটো কথা না বললেই নয়। এই পোস্টের লাইম লাইটে আসা হচ্ছে মিথিলার শেয়ারের মাধ্যমে! সে একজন মিডিয়া পার্সন, তার কোন কিছু শেয়ার করা মানেই সেটার কিছুটা ইমপ্যাক্ট সোশ্যাল মিডিয়াতে পড়বেই, এটাই তাদের পাওয়ার। তাই হতে পারে এটা গ্রামীণফোনের কোন এক মার্কেটিং স্ট্যান্ট, যাতে মানুষের কাছে একটু বেশিই ছড়ানো যায়। এটা জাস্ট আমার একটা ধারণা বৈকি। এবার আসি মূল কথায়।

সেই পোস্টের পর বহু পুরুষ এবং মহিলাকে বলতে দেখেছি, কেন তাকে দুই জায়গাই সামলাতে হবে, কেন সে ঘর না সামলালে কি হবে! অনেক পুরুষ বলতেসে সে ঘর সামলাতে পারে, সেও সব পারে! যেই মেয়ে এই কথাটি বলে, আমার খুব জানতে ইচ্ছে হয়, তার মা কি ঘর সামলিয়ে, ঘরের কাজ না করেই তাকে বড় করেছে? সে কি এই বিষয়টার ইমপ্যাক্ট কখনো অনুভব করেনি? একজন মা, একজন নারীই পারে তার ঘরকে শান্তির জায়গা করতে। যদি সে এই কাজ না করে, তবে কোন বাবা/পুরুষের পক্ষে সম্ভব নয়। তারা সাহায্য করতে পারে, হেল্পিং হ্যান্ড হতে পারে, তবে পরিপূরক নয়। এখানে আমি কোন ধর্মীয় চিন্তা নিয়ে আসবো না, সাধারণ চিন্তাধারা থেকেই পুরো বিষয়টা বলার চেষ্টা করবো।
আমাদের দেশে বহু মা আছে যারা বাহিরে কাজ করে এরপর ঘরে এসেও ঘরের সকল কাজ করে। শুধু যে এখনকার অনেক নারী তা কিন্তু নয়, পূর্বে এবং অতীতেও এমন বহু নারীই আছে, তারা যদি সেভাবে ম্যানেজ করে আসতে পারে, এখন এটাকে সম্মানের চোখে দেখলে তা কেন দৃষ্টি কটু হবে আমার জানা নেই। আর তারা ঘর এবং বাহির দুই জায়গাতেই কাজ করে এসে খুব খারাপ কোন উদাহরণ তৈরি করে ফেলেছে কিনা আমার জানা নেই, নাহলে বর্তমানে এধরণের কথা কেন আসবে! আর পুরুষরা ভালো রান্না করতে পারে অনেকে, অনেক কাপড় ও ধুঁতে জানে, তাই বলে সে ঘরের সব কিছু মায়ের মতো করে করবে এটা চিন্তা করা ভুল। আমি যদি আমার বাসার কথা বলি, আমার বাবা এসব কিছুই পারে, কিন্তু তার যে টেম্পারমেন্ট, এতো কিছু করার পর তা আর নরমাল লেভেলে থাকে না। কিন্তু এই একই কাজ আমার মা বছরের পর বছর করে যাচ্ছে, তবে তার কিন্তু এই কাজ নিয়ে কোন টেম্পারমেন্ট হাই হয়ে যাওয়ার ব্যাপার নেই!!!
এর মূল কারণ এই যে, নারীর মাঝে যেই সহনশীলতা, মায়া-মমতা রয়েছে, তা পুরুষের মাঝে নেই। এটা যেমনি লাগুক শুনতে, এটাই সত্য।
আপনাদের কি মনে হয় তা মুক্ত মনে জানিয়ে যেতে পারেন। কোন ঝগড়াঝাঁটি নয়, কথা হোক সমঝোতায়।
ওহ হ্যাঁ, আপনার কাছে নারী মানে কি? আমার কাছে কেন যেনো নারী মানে যিনি ঘরে শান্তি বিলিয়ে বেড়ায় তাকেই মনে হয়।

সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২৩ রাত ৯:০৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×