somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেসক্লাব যশোরের কক্ষে তালা ঝুলানোয় সংবাদপত্র পরিষদ ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেসক্লাব যশোরের একটি কক্ষে তালা মারার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোর সংবাদপত্র পরিষদ ও সাংবাদিক ইউনিয়ন যশোর নেতৃবৃন্দ। পৃথক পৃথক বিবৃতিতে তারা এ নিন্দা জানান।
যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সদস্য জাহিদ হাসান টুকুন, আনোয়ারুল কবির নান্টু ও আরএম মঞ্জুরুল আলম এক যুক্ত বিবৃতিতে প্রেসকাব যশোরের একটি ক েতালা দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই অবৈধ কর্মকাণ্ড যশোরের সাংবাদিকদের সুমহান ঐক্য নস্যাৎ করার অপপ্রয়াস। একইসাথে তারা এ ধরনের হঠকারী পথ পরিহার করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে পরিষদ নেতারা বলেন, প্রেসকাবের যাবতীয় সম্পদ ও সম্পত্তির একমাত্র হেফাজতকারী প্রেসকাব যশোর। এই সম্পত্তি বা তার কোনো অংশ কাউকে বরাদ্দ দেয়ার এখতিয়ার প্রেসকাব নির্বাহী কমিটির নেই। নির্বাহী কমিটি শুধুমাত্র সম্পত্তির অংশবিশেষ অস্থায়ীভাবে কাউকে ব্যবহারের অনুমতি দিতে পারে। প্রেসকাব নির্বাহী কমিটি দুটি সাংবাদিক ইউনিয়নকে প্রেসকাবের ক ব্যবহারের অনুমতি প্রদানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জেনে আমরা আনন্দিত। কিন্তু হঠাৎ করে সাংবাদিকদের একটি সংগঠনের ব্যানার ব্যবহার করে কয়েক ব্যক্তির অতিউৎসাহী তৎপরতা যশোরের সংবাদপত্রজগতে অস্থিরতা সৃষ্টি করছে; যা নিতান্তই অনভিপ্রেত।
বিবৃতিতে সংবাদপত্র পরিষদ নেতারা সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।
অপর এক বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মহিদুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক নূর ইসলাম একই দাবি জানান। তারা সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে যশোরের পেশাদার সকল সাংবাদিককে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

×