তুমি
১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার চোখে ঘুম নামলেই
হৃদয় আমার বিষণ্ণ এক ঘর
সেই ঘরেতে উঠল হঠাৎ
অবাক করা উথাল পাথাল ঝড়!
বেদুইনের দিক হারা সে পথ
দৃষ্টি দিলেই শুন্য মরুভূমি
মৃত্যু যখন খুব আদরে কাছে
বেঁচে থাকার স্বপ্ন দেখাও তুমি।
তল হারিয়ে আকুল করে ডাকে
হৃদয় যখন বরফজলে ভাসে
তুমি তখন মায়াবী এক ক্ষণ
আগুন হয়ে থাকো আমার পাশে।
আগুন যখন ধ্বংসবিলাস খুব
পুড়িয়ে ফেলে এক হৃদয়ের সুখ
তুমি তখন ভাসিয়ে দিলে সব
ছিল যত বিষণ্ণ সব বিদগ্ধ অসুখ।
তোমার দেওয়া বিমূর্ত এক মন
তোমার দেওয়া মায়াবী এক ভোর
তোমায় নিয়েই বেঁচে আছি খুব।
দুচোখে আজ ভালোবাসার ঘোর।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন
আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন