somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোহাম্মদ (স.) এর দাঁড়ি ও…

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইস্তাম্বুলে আসার পর পরই জানতে পারি এখানকার একটি জাদুঘরে হযরত মোহাম্মদ (স.) এর দাঁড়ি সংরক্ষিত আছে।তবে জাদুঘরটিতে যে রাসূলের দাঁড়ি ছাড়াও আমার জন্য আরও চমক অপেক্ষা করছি তা ভাবিনী।জাদুঘরটির নাম টপকাপি সারায়ি।নানা ব্যস্ততাকে পায়ে মাড়িয়ে ওইদিন রাসূলের দাঁড়ি দেখার সৌভাগ্য হলো অবশেষে।
ছোট ছোট বেশ কিছু বাক্সে দাঁড়িগুলো সংরক্ষিত আছে।বাক্সগুলোর পাশেই রাসূলের ব্যবহৃত দান বাক্সটি রাখা।পাশের ছোট্ট একটি রুমে রাসূলের ব্যবহৃত বিভিন্ন জিনিস।জাদুঘরের এ জায়গাটিতে দর্শণার্থীদের প্রচণ্ড ভিড়।বেশ কয়েক মিনিট লাইনে অপেক্ষা করে আমি মহানবীর দাঁড়ির কাছে পৌঁছাই।একটু ভাল করে তাকানোর চেষ্টা করি।যেন বিশ্বাস হচ্ছিল না সত্যিই আমি মোহাম্মদ (স.) এর দাঁড়ি দেখছি।
রাসূল (স.) কে নিয়ে যে কোনো ধরণের ছবির ব্যবহার ইসলাম ধর্মে নিষিদ্ধ।তাই তার কোনো প্রতিকৃতি আমি কোনোদিন মনে ভেতরে আঁকিনি।তার দাঁড়ি মোবারক দেখতে দেখতে ভাবছিলাম কেমন ছিলেন এ মানুষটি।তখনও আমি জানতাম না আমার সামনে আরও ভাল কিছু অপেক্ষা করছে।
বাংলাদেশে হযরত মোহাম্মদকে দেখা হয় শুধু একজন আল্লাহর প্রেরিত নবী তথা ধর্মপ্রচারক হিসেবে।অথচ একই সাথে তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে সফলতম এক সেনাপতি ও সমর যোদ্ধা।(স.)মোহাম্মদ রাষ্ট্রপতি হিসেবে ছিলেন অপ্রতিদ্বন্ধী।তার মডেল রাষ্ট্রব্যবস্থা ও সমর কৌশল নিয়ে এখনো পশ্চিমা বিশ্বে গবেষণা চলছে।তাই সবসময়ই আমি বেশি আকর্ষণ বোধ করেছি রাষ্ট্রপতি ও সেনাপতি মোহাম্মদের প্রতি।
রাসূলের দাঁড়ি দেখে একটু সামনে এগুতেই চোখে পড়ল একটি বাক্সে রাখা দুটি তরবারি ও একটি ধনুক।বাক্সের নিচে লেখা হযরত মোহাম্মদ (স.) এর ব্যবহৃত তরবারি ও ধনুক।বেশ কিছু সময় আমি এখানে কাটাই।মোহাম্মদ নামক যোদ্ধার ব্যবহৃত তরবারিগুলো খুতিয়ে খুতিয়ে দেখার চেষ্টা করি।নিজের মধ্যে অন্যরকম এক আবেগ খেলা করে।
জাদুঘরের এ অংশটিতে কোরান তেলাওয়াত চলছে অনবরত।আমি ঘুরে ঘুরে একে একে সব কীর্তি দেখি।চার খলিফা হযরত আবুবকর, ওমর, উসমান ও আলী (রা.) র ব্যবহৃত তরবারি।ফাতেমা (রা.) র ব্যবহৃত পোশাক, তার ব্যবহৃত বাক্স, হযরত (রা.) হোসাইনের জোব্বা।
জাদুঘরটিতে হযরত মূসার (আ.) লাঠি, দাউদ (আ.) এর তরবারিও সংরক্ষিত আছে, আছে বিশ্বখ্যাত মুসলিম সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের তরবারি।আছে ওসমানীয় খেলাফতের প্রতিষ্ঠাতা ওসমান (রহ.) এর ব্যবহৃত তরবারি।এখানে মদিনার মাটিও বেশ কয়েকটি বাক্সে সংরক্ষণ করে রাখা হয়েছে, রাখা হয়েছে ওহুদ ও বদরের মাটি।এছাড়া রয়েছে উসমানীয় খেলাফতের নানা কীর্তি।বিশাল এ জাদুঘরটি ভাল করে ঘুরে দেখতে চাইলে অন্তত একদিন সময় প্রয়োজন।অথচ আমার হাতে ছিল ঘন্টা দেড়েকের মতো সময়।বিকেল পাঁচটায় জাদুঘরের গেট বন্ধ হয়ে গেলে আমাকেও বের হয়ে আসতে হয়।ইস্তাম্বুলের আকাশে তখন ডুবন্ত রক্তিম সূর্য।শহরের পাশ ঘেষে বয়ে যাওয়া মারমারা সাগরের পানি যেন সূর্যের লাল আভার সাথে লুটোপুটি খাচ্ছে।অতৃপ্ত হৃদয়ে পরিতৃপ্তির হাসি নিয়ে আমি তার পাড়ে হাঁটছি…
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×