হেল্পলাইন :কম্পিউটার যখন রিস্টার্ট হয় না
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বর্ষপূর্তি হালনাগাদের পর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ‘অ্যাকটিভ আওয়ারস’ বা সক্রিয় সময় ঠিক করে দেওয়ার সুযোগ যোগ করা হয়েছে। অ্যাকটিভ আওয়ারস হলো দিনের যে সময়টাতে আপনি সাধারণত কম্পিউটার ব্যবহার করে থাকেন। সফটওয়্যার বা উইন্ডোজ হালনাগাদের পরে কম্পিউটার সাধারণত বন্ধ করে পুনরায় চালু বা রিস্টার্ট করতে বলে। তবে অ্যাকটিভ আওয়ারস ঠিক করে দিলে এই সময়টাতে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হবে না। বর্তমানে দিনে সর্বোচ্চ ১২ ঘণ্টা পর্যন্ত অ্যাকটিভ আওয়ারস ঠিক করে দেওয়া যায়। তবে এই সুযোগ ১৮ ঘণ্টা পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাকটিভ আওয়ারস ঠিক করে দিতে স্টার্ট মেন্যু থেকে সেটিংস নির্বাচন করুন। অথবা কি-বোর্ডের Windows + I বোতাম দুটি একসঙ্গে চাপুন। সেটিংস পাতা এলে Update & Security এবং পরে Windows Update নির্বাচন করুন। Update Settings অংশে Change active hours-এ ক্লিক করুন। অ্যাকটিভ আওয়ারস পাতায় আপনার কাঙ্ক্ষিত সময় উল্লেখ করে দিন। যে সময়টাতে আপনার কম্পিউটার রিস্টার্ট হোক তা চান না। এরপর Save বোতামে ক্লিক করে সংরক্ষণ করুন।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ৯:৪৮

তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক...
...বাকিটুকু পড়ুন
আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে...
...বাকিটুকু পড়ুন
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুন