somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনা পাকিস্তানের কাছ থেকে মাসিক ভাতা নিতেন

৩০ শে মার্চ, ২০১২ ভোর ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের কাছ থেকে মাসিক ভাতা নিতেন। তার মুখে মুক্তিযুদ্ধের কথা মানায় না।

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা দিবসে খালেদা জিয়াকে জাতীয় স্মৃতিসৌধে যেতে বাধা দেয়ার প্রতিবাদে যুব জাগপা আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব ছিলেন পাকিস্তানে আর প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের অধিকাংশ নেতারা ছিলেন ভারতে। আপনারা কি করে দেখবেন শহীদ জিয়া কোথায় যুদ্ধ করেছেন। বাঙালী জাতি যখন কোনো দিকনির্দেশনা পাচ্ছিল না তখন শহীদ জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়েছিলেন। তিনি ভারতেও যাননি, পাকিস্তানেও যাননি। এসব জায়গায় কারা আশ্রয় নিয়েছিল জাতি তা জানে।

তিনি বলেন, কোনো বিদেশী শক্তি আপনাদের ক্ষমতায় রাখতে পারবে না। আপনারা যে প্রক্রিয়ায় ক্ষমতায় থাকতে চাচ্ছেন সে প্রক্রিয়ায় জনগণ থাকতে দেবে না। মুক্তিযুদ্ধের অবদানের জন্য বিদেশী বন্ধুরা সম্মাননা নিতে এসে দেখে গেছে বাংলাদেশের গণতন্ত্র কোথায়। যেই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিল সেই দেশের সরকার বিরোধী দলের নেত্রীর বইয়ের প্রকাশনা উৎসবে আসতে বাধা দেয়। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার মুখের বক্তব্য শুনলে মানুষ চিন্তায় পড়ে যায় কার বক্তব্য শুনছি। প্রধানমন্ত্রী না অন্য কারো। জনগণ ধরে নিয়েছে কুৎসিত মনের মানুষরাই কুৎসিত কথা বলতে পারে। এ ধরনের বক্তব্যে আপনারই ক্ষতি হবে। আপনার এই ধরনের কুৎসিত বক্তব্যের কারণে আমাদের সুপ্রিম কোর্ট আপনাকে ‘রং হেডেড' বলেছিলেন।

আপনার উচিত ছিল এখন ভালো কথা বলে সেই দুর্নাম ঘুচিয়ে দেয়া। কিন্তু আপনি পুরনো কথা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি বলেন, সরকার তিন বছরে জাতিকে হত্যা, সন্ত্রাস, গুম, দুর্নীতি ছাড়া কিছুই দিতে পারেনি। কি করে আশা করেন জনগণ আপনাদের আবার ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। মনে রাখতে হবে জনগণই ক্ষমতার উৎস।

৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×