somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফসলি সন-ই বাংলা নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১২ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বর্তমানে বাংলাদেশে পয়লা বৈশাখ থেকে বাংলা নববর্ষ পালিত হচ্ছে। খ্রিষ্টীয় হিসাব মোতাবেক তারিখটি ১৪ এপ্রিল। ডক্টর শহীদুল্লাহ কমিটির সুপারিশ মোতাবেক ১৯৬৫ খ্রিষ্টাব্দ থেকে সরকারিভাবে এই রীতি অনুসরণ করা হচ্ছে। এর আগে কখনো ১২ এপ্রিল, কখনো ১৩ বা ১৫ এপ্রিল বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ পালিত হতো। পশ্চিমবঙ্গে এখনো ১৫ এপ্রিল থেকে বাংলা নববর্ষ শুরু হয়।
ইতিহাসের অস্পষ্টতার কারণে অতীতে বাংলা অঞ্চলে কখন বাংলা সন বা বাংলা নববর্ষ চালু হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না। অধিকাংশ লেখক-গবেষক পণ্ডিতরাই বাংলা সন চালুর কৃতিত্ব দিতে চান মুঘল সম্রাট আকবর তার সভাপণ্ডিত ফতেহ উল্লাহ সিরাজী ও রাজস্বমন্ত্রী রাজা টোডরমলকে। আবুল ফজলের ‘আইন-ই-আকবরী’ মতে সুবে বাংলায় খাজনা আদায়ের স্বার্থে মুঘলরা ‘ফসলি সন’ চালু করেছিল। এই সন চালু হয়েছিল ইলাহি সনের অনুসরণে। ‘ইলাহি সন’ আবার চালু হয়েছিল হিজরি সনের (৯৬৩) অনুসরণে। এখন প্রশ্ন হচ্ছে ‘ফসলি সন’ই কি ‘বাংলা সন’? ‘আইন-ই-আকবরী’ মতে ‘ফসলি সন’ বঙ্গদেশে চালু হয়েছিল ১৫৫৬ খ্রিষ্টাব্দের ১১ মার্চ থেকে। তবে ঘোষণাটি দেয়া হয়েছিল ১৫৮৪ খ্রিষ্টাব্দের ২১ মার্চ। ১৫৫৬ ছিল সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের বছর। পরে অবস্থা ভেদে ফসলি সন বা নববর্ষ কখনো ১০ মার্চ, কখনো ১২ মার্চ, কখনো ১৯, ২০ বা ২১ মার্চ থেকে গণনা করা হতো। বাংলা সনের হিসাব অনুযায়ী ফাল্গুন ও চৈত্র মাসের আনুষঙ্গিক মাস হচ্ছে মার্চ । এটা যে কখন কিভাবে বাংলা বৈশাখ মাস অর্থাৎ খ্রিষ্টীয় এপ্রিল (১২-১৫ এপ্রিল) হয়ে গেল ইতিহাসবিদ বা পণ্ডিতরা সে বিষয়ে নীরব। ১৯৪৭-এর পর ঢাকা ও কলকাতায় বাংলা নববর্ষ এবং সম্রাট আকবরের কৃতিত্ব নিয়ে বিস্তর গবেষণা হলেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তথ্য বা নিদর্শন পাওয়া যায়নি মুঘল আমলে বাংলা সন ব্যবহারকৃত কোনো খাজনা আদায়ের রসিদের। এ ব্যাপারে কোনো লিপি, পুঁথি, তালপাতা, ইস্টক, শিলাখণ্ড, স্থাপত্য নির্দশনও অদ্যাবধি পাওয়া যায়নি। তা হলে কোন প্রমাণের ভিত্তিতে লিখা হচ্ছে আকবর বৈশাখ মাস থেকে বাংলা সন চালু করেন।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×