প্রিয় বাংলাদেশ তোমার জন্য মন কাঁদে !
আমার প্রিয় বাংলাদেশ আজ দুর্নীতি ও ঘুষের অভয় আশ্রম । আগে যা ছিল বিদ্যা ও সততার আশ্রম ।
আমার প্রিয় বাংলাদেশ আজ সন্ত্রাস ও রাহাজানির অভয় আশ্রম । আগে যা ছিল শান্তি ও সম্প্রীতির আশ্রম ।
আমার প্রিয় বাংলাদেশ আজ বিনাভোটে নির্বাচন ও বিনা নোটিসে খুনের অভয় আশ্রম । আগে যা ছিল সহমত ও সহমর্মিতার আশ্রম ।
আমার প্রিয় বাংলাদেশ আজ ধর্মান্ধতার অভয় আশ্রম । আগে যা ছিল ধর্মবিদ্যা ও নৈতিকতার আশ্রম ।
এতো কিছুর পর ও আমার প্রিয় বাংলাদেশ বয়ে চলেছে বহমান নদীর মত ।
যার কোলে আমি ক্লান্তি শেষে মাথা ঠেকাই ।
মৃত্যু পর্যন্ত আমি এভাবে ভালবেসে যাব আমার প্রিয় হে বাংলাদেশ তোমাকে ।

সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



