সময়ে সময়ে খেয়ালে-বেখেয়ালী হয়ে
নিজেকে পুড়ায় একা একা
দশদিক যখন অন্ধকারে আচ্ছন্ন থাকে
তখনই হয় সবচেয়ে ভালো থাকা।
নিজেকে ডুবিয়ে, ভাসিয়ে দিয়ে সুখে থাকি ভীষণরকম
না ঘরে না বাইরে আপন হওয়া মানুষ থাকে যেই রকম।
আমার দেয়াল জুড়ে বেরসিক সুনামির ঢেউ
আমি হাসিতে কান্নাজল লুকায়ে বড় হওয়া কেউ।
আমি এক অন্ধকার ঝড়ের শেষে পড়ে থাকা খড়কুটো
সময়ের কাছে তীব্র প্রতিরোধে বেচেঁ যাওয়া কারো শেষ সম্বলটুকু।
জিতে গিয়ে উল্লাসে মেতে যাওয়ায় আমার অনেক ভীতি
তাই বিমর্ষতা ভালোবেসে, হেরে যাওয়া দলের হয়, প্রতিনিধি।
ইদানিং একলা একা হয়ে আকাশ দেখি অন্ধকারে দিয়ে ডুব
জীবন প্রদীপ নিভিয়ে দিয়ে চিরতরে হয়ে যাবো নিশ্চুপ।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



