somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখ

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশে খুব শীত পড়েছে, ইউরোপের শীতও কেন যেন এত গায়ে লাগেনি কারন হয়তো রুম, ইঊনিভার্সিটি, বাস, ট্রাম বা ট্রেন সব জায়গাতেই হিটার ছিল। সারাদিন ঘরের মধ্যে আবদ্ধ থেকে ভাল লাগে না সন্ধায় শরীর মন আনচান করতে থাকে বাইরে যাবার জন্য। দেশে এসে দুইবার চরম ঠান্ডায় আক্রান্ত হয়েছি। বাবা-মা এর নিষেধ স্বত্তেও বের হই সন্ধায়, কুয়াশাচ্ছন্ন সোডিয়াম আলোয় চিরচেনা জন্মান্তরের বাধনে বাধা এই শহরের অলি গলিতে ঘুরে বেড়াই আর ফিরে যাই সেই ছোট্ট বেলার দিন গুলোয়। বন্ধু বান্ধব সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, কেউ বিসিএস ক্যাডার, কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী, চাকুরীজিবী-সবাই নিজ নিজ জীবনে ব্যস্ত। এক প্রকার নিঃসঙ্গ জীবন কাটছে দেশে। একদিক থেকে ভালই হয়েছে, এর আগে কখনোই আত্মীয় স্বজনদের সাথে এত ঘনিষ্ঠ সময় কাটানো হয়নি যা এখন হচ্ছে, ছোট ভাই বোন গুলোর আনন্দের সীমা নেই। আর বংশের বড় ছেলে হিসাবে সবাই মাথায় তুলে রাখছে। জাতিসংঘের চাকরী ছেড়ে বাড়ি আসা পরিবারের কারনেই, ইচ্ছা দেশে ৩ বছর থাকা তারপর আবার একটা উচ্চতর ডিগ্রি নিয়ে অন্য কোন দেশে পাড়ি দেওয়া। দেশের বাইরেওতো মন টেকে না, চারদিকে শুধু শুন্যতা যেন কিসের। যে দেশের জন্য সারাক্ষন মনটা আকুপাকু করত, সেখানে ৫ বছর পর ফিরে মনে হচ্ছে অনেকটা অচেনা, মন টেকে না- আর দেশের রাজনৈতিক পরিস্থিতিটাও কখনও ভাল লাগেনি এখন যেন আরও অসহ্য লাগছে। ভাল জব আর দু-তিনটা ভাল
অফার ছেড়ে দিয়ে দেশে আসাটা চরম বোকামী হয়েছে- এই কথা পরিবার ছাড়া আর পরিচিত সবারই বদ্ধমূল ধারনা। যার ফলে গত ৩১শে ডিসেম্বর যখন উচ্চতর ডিগ্রীর জন্য ভাল একটা অফার পেলাম ইঊএসএ থেকে সেটা শুধু মাত্র বড় আপুকে ছাড়া আর সবার কাছেই গোপন করে গেলাম। অনেকটা দোটানায় ছিলাম গত এক সপ্তাহ। কিন্তু গত দুদিন থেকে খুব ভালই লাগছে, কেন যেন এক অন্য ধারনার উদয় হয়েছে। মনে হচ্ছে এত কিছুর পিছনে ছুটে লাভ টাকি ? আমার কি হতাশ বা দুখী হওয়া মানায় !!! না কোন ভাবেই না, একসময় যে সব জিনিস ছিল স্বপ্নাতীত, সেগুলো এখন হাতের মূঠোয়। এখনও বিগত ৫ বছরের জীবন মনে হয় যেন স্বপ্ন। এসেছে অনেক অনেক সাফল্য, সন্মান আর মানুষের অপার ভালবাসা। হয়ত বাবা-মা, আত্মীয় স্বজন আর অনেক কৃতজ্ঞ মানুষের দোয়ার কারনের পথটা এত সুগম হয়েছে। এই মায়ের হাতের রান্না, বাবার সাথে ভবিষ্যতের প্লান, বড় বোনের গিফট, মেজ বোনের রকমারী রান্না, বড় খালার বানানো আচার, ছোট খালার নিজ হাতে পেড়ে আনা গাছের বড়ই, মামাদের সমীহভরা তুমি সম্বোধন, ছোট ছোট মামাতো খালাতো ভাই বোনদের কলকাকলি, আর একমাত্র খুব আদরের ছোটভাই আর বোনের সলজ্জ-ভীতু আবদার আর অনেক শুভাকাঙ্ক্ষী মানুষের সহযোগিতার হাত দেখে মনে হয় জীবনটা অনেক অনেক সুন্দর, মধুময়। ধন্যবাদ সৃষ্টিকর্তাকে। প্রত্যাশার ক্ষীন কান্নাকে বাদ দিয়ে প্রাপ্তির হিসাবটাকে বড় করে দেখলেই মনে হয় জীবনটাতো অনেক সুখের। একটু ভালভাবে তাকালেই চারপাশেই সুখ খুজে পাওয়া যায়, এর জন্য দেশান্তরী হতেই হবে এমন কোন কথা নেই।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×