সুজন সখি ছবির গান টা চাই
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ অনেক দিন পর আবার সুজন সখি ছবিটা দেখলাম, অবশ্য এইবার ও সম্পূর্ণ দেখা হয় নাই :!>। ফারুক কবরীর পর সালমান শাহ শাবনূর এই ছবিটির রিমেকে অংশগ্রহন করেন। সব সখিরে পার করিতে গানটা আমার খুব ই প্রিয়। এর অরিজিনাল ভার্সনের পাশাপাশি অনেক রিমিক্স বের হয়েছে। কিন্তু কপাল খারাপ আমার কাছে গানটার কোন অডিও নেই

। আজ মুভি টা দেখে গানটার কথা গুলো লিখে ফেললাম সেই সাথে আপনাদের মাঝে কথা গুলো শেয়ার করছি। আমার লেখায় ভুল থাকতে পারে :!>, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারো কাছে যদি গান গুলো থাকে তাহলে অনুগ্রহ করে লিংক টা দিবেন বা মেইল করবেন কি।
লিরিকস্:
সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা
সখি গো
আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নিব না
ও সুজন সখিরে
প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই
মনের বদল মন দিতে হয়
প্রেমের কথা জানিনা, মনের বদল করি না
পাড়ের কঁড়ি লইবা যদি লও
থাকো সখি ঋণি থাকো কঁড়ি লব না
সখি গো
আমি প্রেমের ঘাটের মাঝি
প্রেম ছাড়া প্রাণে বাঁচি না
ও ঘাটের মাঝিরে
ভূতের মুখে রাম নাম আর লইও না
লজ্জা শরম আছে কি বা নাই
রাম শাম জানি না ভূতের বাড়ি চিনি না
তোমায় সখি ঘরে নিবার চাই
তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না
বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না
মাঝি গো
ও আমি ফুলের বালা ফুলে
আমার দিকে নজর দিয়ো না
ও সুজন সখিরে
প্রেমের হাটের বেচা কেনায় কুল মান নাই
মনের বদল মন দিতে হয়
মনের মত মন মাঝি চেনা বড় দায়
আসল কি বা নকল কারে কয়
যেমন খুশি তেমন করে যাচাই করে লও
সখি গো
আমি প্রেমের ঘাটের মাঝি
মাঝ দড়িয়ায় নাও ডুবাবো না
সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা
সখি গো
আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নিব না
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুনআলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন