somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ভালোবাসার মৃত্যু

১৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- জান্টু কোথায় তুমি ??
- অফিসে !!
- কী করো ??
- চা খাচ্ছি !!
- তোমার সেক্রেটারি মেয়েটি এসেছে??
- হ্যা !!
- শোনো ওর থেকে দূরে থেকো !!
- আচ্ছা।
- ওরে অন্য কোথাও শিফট করে কাল থেকে একটা ছেলেকে রাখবা! বুঝেছো?
- বুঝেছি!
- আচ্ছা রাখি !!
- রাখো!

অফিসে আমি হাজার বিজি থাকলেও সুমির জন্য ফ্রী যেকোন সময়। ফোন রাখার আধাঘন্টা পর সুমির আবার ফোন,,,

- জান্টু কী করো এখন? !!
- মনযোগ দিয়ে কাজ করি,,,
- আচ্ছা করো। লাভিউ,,,
- লাভিউ টু!

ঘন্টাখানেক পর আবার ফোন,,,
- জান্টু শোনো!
- বলো,
- আমার একটু জ্বর জ্বর লাগছে,
- জ্বর মাপো!
- পারি না, আচ্ছা তুমি লাইনে থাক আমি ফার্মেসী থেকে মেপে আসছি!
- আচ্ছা যাও।

এই শেষ না। কিছুক্ষণ পরপর সুমি এভাবে ফোন করে আমার খবর নিতো। আর পাগলামী করতো।

অফিস থেকে ফিরতে প্রায়ই রাত হয়ে যেত। বাসায় ঢুকতেই সুমির ফোন,,,

- জান্টু বাসায় এসেছো?
- হ্যা!
- কী করো এখন?
- কাপড় পাল্টাচ্ছি!
- খাইছো?
- মাত্র আসলাম। ফ্রেশ হই আগে। তারপর খাবো।
- আচ্ছা। খাওয়া হয়ে গেলে আমাকে ফোন দেবে। এখন রাখি।
- আচ্ছা।

খাওয়া শেষ করে ফোন দেওয়াটা আমার জন্য আইন ছিলো। আইন অমান্য করলে জরিমানা গুনা লাগতো।
রাতভর চলতো কথার ফুলঝুরি।তারপর ফেসবুকে পাগলামো। এক ধরনের রোগ হয়ে গেছিল সেই পাগলামীর।

যাই করি না কেন সব মহারাণীর আদেশ মত। কিছু ব্যতিক্রম হয়েছে তো গেছি !! সারাদিন অফিস শেষে ক্লান্ত। বিছানায় যাওয়ার সাথে সাথে সুমির ফোন। কথা বলতে বলতে রাত ২.৩০/৩.০০ টা। ক্লান্তিতে হটাত যদি কখনো ঘুম এসে যায়, পরদিন অফিস বন্ধ। মহারাণীকে খোশ করার জন্য সারাদিন তার খেদমতে।

মাত্র তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা ঘুমিয়ে এভাবেই কাটলো এক বছর।

হটাত এক তুফান এসে উলট পালট করে দিলো। সুমির বিয়ে ঠিক হয়ে গেলো ইউরোপের সেটেল পাত্রের সাথে।
একটা সময় সব শেষ,,,,,
সুমি ফেসবুকে আমাকে ব্লক করলো। সেই সাথে তার মনের ঘরে। মোবাইল বন্ধ। বাসা চেঞ্জ। আমার থেকে যোজন যোজন দূর চলে গেলো।
***
অফিসের কাজের ফাকে সুমির প্রত্যেকটা কল ছিলো আমার এনার্জি। সুমি খোজ নিতো বলে আমি ছিলাম নিশ্চিন্ত। কিছু মনে রাখা লাগতো না। সব সুমি মনে রাখতো। আর দরকারের সময় মনে করিয়ে দিতো।

আমার সেক্রেটারি সেই মেয়েটিরও বিয়ে হয়ে গেছে।
না আর কোন মেয়েকে রিক্রুট করবো না!!! সুমির পছন্দ না এমন কাজ আমি জীবনেও করবো না।

সুমি'র শেষ এসএমএস টা ছিল,
" ভালো একটি মেয়ে দেখে বিয়ে করে সুখী হও, পাগলামি করো না"

মেসেজটা দেখে সেদিন ডিলিট করতে গিয়ে মোবাইলটা ভেঙে ফেলেছি।
***
শোন সুমি,
ভেবেছিলাম তোমার আর আমার একান্ত নিজের একটা আকাশ হবে।
একান্ত নিজস্ব একটা চাঁদ থাকবে সে আকাশে।
তুমি আর আমি কোন এক জোছনা রাতে বসে চাঁদ দেখবো।

এখন আকাশ আছে, চাঁদ আছে, জোছনাও আছে,,,
নাই শুধু তুমি,,,তাই সবই আমার কাছে মলিন।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

×