somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কারনে পুরুষ নির্যাতন আইন জরুরী!

২৩ শে জুন, ২০১৭ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঈদের আর বাকী মাত্র তিনদিন। অথচ শপিং এখনো বাকী। আমিও কিছু কিনি নাই, বউও কিছু কিনে নাই। গোপন সুত্রে খবর পেয়েছি, এবার ঈদে বউ ভাল সেলামী পেয়েছে। সব মিলিয়ে প্রায় ৫০ হাজার হবে। আর আমার বেতন বোনাস সব মিলিয়ে ৩০ হাজারও না।
বউকে বললাম,
"এবার তো তুমি ভাল এমাউন্ট পেয়েছ। এবার আমি শপিং করতে পারব না। তুমি করবে।"

বউ চোখ পাকিয়ে বলল,
"আমার টাকা দিয়ে তোমাকে শপিং করে দিতে পারব না"

"সমস্যা নাই। তুমি নিজের জন্যই কিনে নাও। আমার কিছু লাগবে না।"

কিছুক্ষণ আমার দিকে চেয়ে থাকল। তারপর বলল,
"চলো লটারি করি"

"কেমন লটারি"

"আমরা আজ এক বালিশে চোখাচোখি করে শোয়ে থাকব। আমি যদি তোমার আগে ঘুমিয়ে যাই তাহলে আমি দুজনের জন্যই শপিং করব। আর যদি তুমি আমার আগে ঘুমাও তাহলে আমি শুধু নিজের জন্য করব।"

প্রস্তাবটা মনে ধরল। বললাম, "ওকে"
...

লটারি শুরু হতেই বউ ঘুমিয়ে গেল। একটু অবাক হলাম। এত তাড়াতাড়ি কেমনে ঘুমালো? আবার ভেতরে ভেতরে খুশি হলাম। এবার বউ আমাকে শপিং করে দেবে।

কথা মত শপিং হল। বউ আমাকে পাঞ্জাবী, পায়জামা, জুতা, একটা হাত ঘড়ি আর আমার ফেভারিট একটা পারফিউম কিনে দিল। নিজের জন্যও অনেক কিছু নিল। প্রায় বিশ হাজার খরচ করল। আমি জানতাম না আমার বউয়ের দিল এত বড়। বউকে স্পেশাল ধন্যবাদ দিলাম। মনে মনে ভাবতেছি ঈদের নামাজ পড়ে বউয়ের জন্য খাস করে দোয়া করতে হবে।

কাপড় আর ঘড়ি রাখতে গিয়ে ড্রয়ার খুললাম। চোখ গেল টাকার উপর। টাকা রাখা ছিল ত্রিশ হাজার। গুনে দেখি আছে দশ হাজার। ব্যাপার কী? বাকী টাকা কোথায়? বউকে জিজ্ঞেস করলাম, "টাকা কোথায়?" বউ উত্তর দিল, "শপিং করেছি"। তার মানে আমার বউ আমারে আমার তেলেই ভাজি করেছে!

শপিং ব্যাগগুলোর দিকে থাকিয়ে ভাবতেছি এবারের ঈদ "ঈদ" না আসলেই "ইদ" হয়ে এসেছে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৭ রাত ৯:১৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×