somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কঠিন ইংরেজি

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আধ ঘন্টা ধরে বউয়ের সাথে চেট হচ্ছে। এখনো মুল এজেন্ডায় আসতে পারছি না। কঠিন ইংরেজিতে গিট্টু লেগে গেছে। গিট্টু আরও বাড়বে। সহজে খুলবে না। আমি হতাশ হয়ে গিট্টু বাড়ার অপেক্ষা করছি। বউয়ের ইংরেজি ভয়াবহ রকমের কঠিন। সাধারণ শিক্ষিত হলে বুঝা অসম্ভব। অবশ্য তাঁর নিজের ইংরেজি নিয়ে সে খুব আত্নবিশ্বাসী। দুই একবার বলেছিলাম- তোমার উচিৎ "৩০ দিনে সহজে ইংরেজী শিখুন" নামের দূর্দান্ত বইটা পড়া। বউ আমাকে বলেছে- “হোয়াট দ্যা ফাক”। বাপরেহ! কত কঠিন ভাষা! এটা নাকি খাটি ইংরেজি গালি। কারো উপর বিরক্ত হলে এই গালি দিতে হয়। কেউ এই গালি দিলে উত্তরে কী বলতে হয় জানি না। সুতরাং লিখলাম - ওকে!
বউয়ের প্রতিটা মেসেজ আমাকে রীতিমত গভেষনা করতে হচ্ছে। কঠিন ইংরেজি। গভেষনা করেও কুল পাচ্ছি না। প্রতিটা মেসেজের উত্তরে লিখে দিচ্ছি - ওকে!

ষষ্ঠ বারের মত ইংরেজীতে মেসেজ দিয়েছে- you come anarose! very carefull an a rose! ok?
সাধারণ ডিকশনারি খুঁজলে এর অর্থ পাওয়া যাবে না। গভেষনা করতে হবে। রিপ্লাই দিতেও দেরী করা যাবে না। নয়ত কপালে শনি আছে। ষষ্টবারের মত রিপ্লাই দিলাম - ওকে!
সপ্তম মেসেজ দিয়েছে- lanc finis you?
তার মানে বউ লাঞ্চ শেষ করতে চাচ্ছে। হয়ত বেশি ক্ষিদে পেয়েছে। মেসেজটা দেখে একটু স্বস্তি হলো। গভেষনা ছাড়াই বুঝতে পেরেছি। রিপ্লাই দিলাম- ওকে ফিনিশ!

গিট্টু এখানেই শেষ। বউ চেট থেকে বেরিয়ে গেছে। এখন আমাকে গিট্টু খুলতে হবে। মানে মেসেজগুলো চেক করে ঠিকঠাক অর্থ বের করা লাগবে। ঘরে গেলে আমার ইংরেজি পরীক্ষা হবে। পরীক্ষার সিলেবাস আজকের চেট!

মোটামুটি শিউর অর্থ বের করতে আরো আধাঘণ্টার মত লেগে গেছে। বন্ধুদের সাথে আড্ডা শেষ করে ঘরে ফিরলাম বিকেল ৪.০০ টা বাজে। শুক্রবার দোকানপাট বন্ধ। বউ গোলাপ নিয়ে যেতে বলেছে। ফুলের দোকান খোলা পাব না। এক নার্সারীতে গিয়ে মালিকের হাতে পায়ে ধরে কয়েকটা গোলাপ ম্যানেজ করলাম।

বউ টিভি দেখছে। আমার হাতে গোলাপ দেখে চোখ গোল গোল করে থাকালো! যাক চমকে দিতে পেরেছি! মনে মনে খুশি লাগলো।

বউয়ের হাতে গোলাপ দিয়ে বললাম,
- কী ভাবছিলে? শুক্রবার দোকান বন্ধ গোলাপ খুঁজে পাব না? আরে তোমার জন্য বাঘের দুধ পর্যন্ত এনে দিতে পারব! কেমন চমকে দিলাম?

বউ দাত কিড়িমিড়ি দিয়ে বলল,
- আমি গোলাপের কথা কখন বললাম?

- আরে তুমিই তো বললে you come anarose! very carefull an a rose!

- এখানে কোন শব্দের অর্থ গোলাপ?

- rose অর্থ গোলাপ!

- এখানে আনারস (anarose) লিখেছি! তোমার মনে থাকার জন্য লম্বা করে লিখেছি an a rose!

- কিন্তু আনারসের ইংরেজি তো...!

- ...আমাকে ইংরেজি শিখাতে আসবা না। কিছু বুঝো না। গাধার মত শুধু ওকে লিখে রিপ্লাই দাও। আবার আমাকে ইংরেজি শিখাতে আসছো?

- আচ্চা ঠিক আছে। অন্য সময় এনে দেব। এবার ভাত দাও। ক্ষিদে পেয়েছে।

- ভাত কোথা থেকে দেব? আজকের লাঞ্চ তো তোমার রান্না করার কথা!

- আমি কখন বললাম রান্না করব?

- যখন জিজ্ঞেস করলাম lanc finis you? তুমি তো বললে ওকে!

কাম সারছে ! তর্ক করে লাভ নাই। রান্না আমাকে করতেই হবে। তর্কে গেলে শাস্তিও বাড়বে, জরিমানাও দিতে হবে। একেতো দেরী করে এসেছি! দ্বিতীয়ত মেসেজ না বুঝে ওকে লিখেছি! আমি রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি।
বউ পেছনে বলছে, - হোয়াট দ্যা ফাক!

আস্তে করে বললাম- এখন না, পরে হবে!

সেই চিরচেনা কিড়িমিড়ি দিয়ে বউ আবার জিজ্ঞেস করলো- কী বললে?

বেচারা আমি আহ্লাদ মাখা সুরে বললাম- রান্না হবে, একটু পরেই রান্না হয়ে যাবে!
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৫
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×