somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপূর্ণ

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেনশনের সময় মানুষ একা থাকতে পছন্দ করে। একা থাকতে গিয়ে নিজের যত্ন নিতে ভুলে যায়। প্রিয় মানুষটিকে তখন দ্বায়িত্ব নিতে হয় তার একটু অতিরিক্ত যত্ন করার। ঘটনা হচ্ছে শীলার মা মেডিকেল। শীলা আর আমি দুজনেই বাইরে থাকি। রাত অনেক হয়েছে। মায়ের অসুস্থতার খবর শুনে শীলা টেনশন করবে জানি। এজন্য তার খোঁজ খবর নিচ্ছি। হঠাৎ বলল,
"এখন মেসেজ দিও না"

বোঝা যাচ্ছে খুব টেনশনে আছে। শীলার আবার হাই প্রেশার। টেনশন বেড়ে যদি ঘুম কম হয় প্রেশার বেড়ে যাবে। আমি তাকে বললাম,
"ঘুমাও কাল সকালে দেখবে মা সুস্থ। যদি না ঘুমাও মা তো অসুস্থ সাথে তুমিও অসুস্থ হবে!"

"চুপ একদম কোন কথা বলবে না"
এই রামধমক দেওয়া মেসেজ দেখে আমি এমনিতেই চুপ হয়ে যেতাম। কিন্তু শীলা ধমক দিয়ে ভরসা পায় নি। ব্লক দিয়ে দিলো! প্রচন্ড একটা ধাক্কা খেলাম!

রাতে এক ফোটা ঘুমও হয় নি। এপাশ ওপাশ করে কাটিয়েছি। পরের দিন অপেক্ষা করলাম শীলা কখন মেসেজ দেবে। বিকেলের দিকে মেসেজ দিলো,
"কী করো? রাগ করেছ?"

"রাগ করিনি একটু কষ্ট পাইছি"

"আমি নিষেধ করার পরেও কেন কথা বললে?"

"সরি"

এটা নতুন কিছু নয়। মান অভিমান ঝগড়া যাই হোক না কেন, যার কারনেই হোক, দোষ কিন্তু আমার। সব সময় আমাকেই সরি বলতে হয়। আমিও মেনে নিয়েছি। সরি বলাটা এখন আমার দ্বায়িত্ব!

সরি বলার পরে আবার স্বাভাবিক হয়ে যায় সবকিছু। কিন্তু আজ কেন জানি স্বাভাবিক হতে পারছি না। শীলার সাথে কথা বলতে ইচ্ছে করছে খুব। কিন্তু মনে হাজার প্রশ্ন উকি দিচ্ছে। আমি সব সময় সরি বলি এটা কোন ব্যাপার না। ব্যাপার হচ্ছে শীলা তো একটি বারও আগ বাড়িয়ে কোনদিন বলেনি আমার সাথে কথা বলবে। কিংবা কোনদিন নিজে থেকে কল দেয় নি! তবে কি তাকে শুধু আমি ভালবাসি? সে আমার ভালবাসা উপভোগ করে মাত্র? কিন্তু শীলাকে যতটা জেনেছি এমনটা মনে হয় নি, বরং মনে হয়েছে আমি যতটা ভালবাসি সেও আমাকে ততটাই ভালবাসে।

ঘরে একটু কাজ চলছে। আমি মিস্ত্রীকে কাজ বুঝিয়ে দিয়ে কল দিলাম শীলাকে। বিশ মিনিটের মত হবে কথা বলেছি। মিস্ত্রী এসে একটা জিনিষ দেখিয়ে দেওয়ার জন্য ডাকল। শীলার কাছে অনুমতি চাইলাম,
"দু'মিনিট পরে কল ব্যাক করি?"
শীলা বলল,
"আচ্ছা ওকে।"
একটু পরেই কল ব্যাক করলাম। শীলা কল কেটে দিলো! একবার না দুইবার!

মনটা বড্ড খারাপ হলো। আধাঘন্টা পর শীলার মেসেজ,
"আজ কথা বলতে ইচ্ছে করছে না, দেশের পরিস্থিতি ভাল না"

ডাহা মিথ্যা কথা বলেছে। আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। দেশের পরিস্থিতির দোহাই দিয়েছে। হয়ত এমনও হতে পারে রাতে অন্য কোন বন্ধুর সাথে কথা বলবে। ঘুম এক ফোটাও আসলো না। রাতভর ভাবনায় মিশে থাকলাম।

কল কেটে দেওয়া অভদ্রতা। একান্ত ব্যস্ততায় কেটে দিলে উচিৎ হলো পরে ব্যাক করা। আমি অবশ্য কল কেটে দেওয়াকে শুধু অভদ্রতা না অপমানও মনে করি। অপেক্ষা করি কখন ব্যাক করবে। এখন যেমন করছি। প্রচন্ড ইচ্ছে করছে শীলার সাথে কথা বলব। কিন্তু কল দিতে ইচ্ছে করছে না। অপেক্ষা করছি শীলা আমাকে কল দিবে। এটাও জানি শীলা আমাকে কল দেবে না। কোনদিন দেয় নি। আজও দিবে না। কোনদিনও দেবে না। কিছু ভালবাসা পূর্ণতা পায় না। অপেক্ষাতেই কেটে যায় শত প্রহর। পেরিয়ে যায় যুগ যুগান্তর।


সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×