মৃত্যুকে ভয় পেয়ে পালিয়েছি জীবন থেকে
নিঃসঙ্গতার ভয়ে খুঁজেছি প্রেম অপাত্রে
ঝরেছি বৃষ্টি হয়ে অপচয় হয়ে ক্ষয় হয়ে
কাঁচা মাটিতে গলে পড়েছি
ফসল হয়ে ফলেছি তোমার বুকে বসুন্ধরা।
মৃত্যুকে জানা যায় না
যেমন খোদাকেও না
কাঁচা মাটির সাথে খুলে পড়লে এই দেহ
মাটিতে মিশে গেলে এই মাটি
এই নিবিড় নৈকট্যে আর কোন দূরত্ব নেই
আর কোন ব্যবধান নেই, ব্যাথা নেই।
শুধু খোদাই খোদা তুমি যেইখানে যাই।
তোমার সাথে আমার আর কোন আড়াল
আর কোন বিরহ নাই
পূর্ণ প্রেমে 'আমি' বিলুপ্ত হই।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




