somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা লিট ফেস্ট এবং দেশী ডায়াসপোরা সাহিত্যের নতুন যুগ

১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা একাডেমীতে এবারের তিনদিন ব্যাপী লিট ফেস্টে আলোচনাগুলোতে বসার জায়গা হচ্ছিল না। দৌড়ে দৌড়ে একটা থেকে আরেকটা ভেন্যুতে যেতে যেতে দেখি শ্রোতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে গুরুতর বিষয়ের আলোচনা শুনছে, আলোচনার পরে নিজেদের মধ্যে আলোচনা করছে। তৃতীয় ও শেষ দিনে আমিও সিঁড়িতে বসে শুনলাম অধ্যাপক আবরারের সাথে শশী থারুর আলাপ।দ্বিতীয় দিনে সাদাফ সাজের সাথে মনিকা আলীর আলাপ শুনতে আগের সেশনের সিট ছেড়ে আর উঠলামই না। এই বিচ্ছিরি ট্রাফিকের মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বুকের উপর দিয়ে মেট্রো রেলের নির্মাণের বিশৃঙ্খলায়, প্রধানমন্ত্রীর জনসভার হট্টগোলের ভেতর, ঘূর্ণিঝড় 'বুলবুল'এর আসন্ন আঘাতে বৃষ্টি-কাদায় বিপর্যস্ত ঢাকায় এত সাহিত্যরসিক চিন্তাশীল মানুষ আছে দেখলে ব্যাপারটা সুররিয়েল লাগে। লিটফেস্ট একটা নতুন ধরনের সংস্কৃতির আত্মপ্রকাশ, যেটা ভীষণ নতুনঃ দেশী ডায়াসপোরা সাহিত্য। এই সাহিত্য নিয়ে আসছে এক নতুন ধরনের উত্তর- উপনিবেশিক জীবনের অভিজ্ঞতা। এক নতুন প্রজন্মের কণ্ঠস্বর যারা আমাদের হারিয়ে যাওয়া ভাই-বোন।

আনন্দের সংগে আবিষ্কার করলামকে আমাদের বাড়ির সদ্য কিশোর বাচ্চা-কাচ্চারা সাহিত্য অনুরাগী হয়ে উঠছে উত্তর -উপনিবেশিক ইংরেজি সাহিত্যের বাহনে । এরা বিভিন্ন কারণে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ছে। কিন্তু দেশকে, সাহিত্যকে জানা বোঝার অদম্য আকাঙ্ক্ষা। তাঁদের স্কুলের প্রিন্সিপালসহ পুরো ফ্যাকাল্টিসহ চলে এসেছে।স্কলাস্তিকা এই উৎসবের অন্যতম স্পন্সর।এটি ইংরেজি মাধ্যম স্কুলের বাচ্চাদের একটা আনন্দ উৎসবে পরিণত হয়েছে।বাংলাদেশী লেখক-সাহিত্যিকদের একটা ছোট্ট কিন্তু বর্ধনশীল দল আছে যারা ইংরেজিতে লিখতে শুরু করেছে। এরা অনেকের পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী অথবা অভিবাসী হিসেবে জীবন যাপন করেছে। ফলে অনেকেই আন্তর্জাতিক ভাষাতেই শিক্ষা গ্রহণ করেছে এবং ইংরেজিতেই লেখালেখি শুরু করেছে। বাংলাদেশের ইংরেজি দৈনিক পত্রিকাগুলোও বাংলাদেশীদের লেখা ইংরেজি সাহিত্য- ফিকশন এবং নন-ফিকশন -বিভিন্ন ধরনের মজার মজার লেখা প্রকাশ পাচ্ছে। এর একটা ছোট পাঠক গোষ্ঠীও গড়ে উঠছে। অভিবাসী, প্রবাসী, এবং বিভিন্নভাবে নিজের দেশ ও আত্ম পরিচয় থেকে উৎপাটিত একটা প্রজন্ম সাহিত্যের পথ দিয়ে তাঁদের হারিয়ে যাওয়া ঘর খুঁজে নিতে আসছে। গ্রেট ব্রিটেন,ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসকারী নতুন প্রজন্মের দেশী অভিবাসী পরিবারের একটি নতুন প্রজন্ম সাহিত্যে আওয়াজ তুলতে শুরু করেছে। ভারতীয়, পাকিস্তানী লেখকদের সাথে বাংলাদেশী বংশোদ্ভূত তরুণদের লেখা এখন বিশ্বের দরবারে স্থান করে নিচ্ছে। আন্তর্জাতিক পুরস্কারগুলোতেও তাঁদের নাম উঠে আসছে। এটি সাহিত্যের একটি নতুন ধারা হিসেবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে।

আমিও এই ধারাকে স্বাগত জানাই এবং এই নিয়ে অনেক কিছু আশা করি। দেশের ইংরেজি মাধ্যমে পড়ুয়া প্রজন্মটিও এই ধারার সাহিত্য চর্চার সংযুক্ত হচ্ছে। এবারের লিটফেস্টে এমন অনেক তরুণের সাথে দেখা- সাক্ষাৎ, আলাপের সুযোগ হয়েছে যারা সৎমায়ের ভাষা ইংরেজিতে হারিয়ে যেতে যেতে তারা বাড়ির পথ পথ খুঁজে নিয়েছে এক নতুন ধরনের সাহিত্যের নুড়ি পাথর পথে ছিটিয়ে দিয়ে।তারা ডাইনির পেট থেকে ফিরে এসেছে নিজের বাড়ীতে। তৈরি করেছে এক সৃজনশীল আত্ম -পরিচয়। অভিবাসী জীবনের সংগ্রাম, যন্ত্রণা, আত্ম-দ্বন্দ্ব, অ্যাডভেঞ্চার, রোমাঞ্চ সব কিছু নিংড়ে এক নতুন জীবন রস ছেঁকে এনেছে হারিয়ে যাওয়া ভাই-বোনেদের কাছে।'কর্পোরেট' হউক, 'এলিট' হউক - এ আমাদের বিশ্ব জোড়া ছড়িয়ে পড়া দোআঁশলা শাখা- প্রশাখা। ইংরেজি লিখিয়ে এই ভাইবোনদের তাঁদের শেকড়ে আপন মায়ের কোলে স্বাগত জানাই।

সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×