somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বীণাপাণির বর

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরানসখা, বন্ধু হে আমার

সপ্তম শ্রেণীতে শরৎবাবুর কাহিনী থেকে
শতজনমের আগে
কানে কানে যে গল্পটা তুমি শুনিয়েছিলে
একদা এক বাদল শেষের রাতে
জেনেছিলাম তোমার আর আমার প্রেম
ঈশ্বরের মত এক ও অবিভাজ্য
প্রথম চুম্বনের মত
এক দেশপ্রেমের মতই সেটা পবিত্র
শাশ্বত, অবিনশ্বর, অমর।

বীণাপাণির বরে
তুমি কবি, গল্পকার, উপন্যাসিক,
তুমি মহান চলচ্চিত্র নির্মাতা
তোমার কবিতা
তোমার গল্প
তোমার উপন্যাস
তোমার সিনেমা
উত্তম-সুচিত্রা
রাজ্জাক-কবরী
সবই তোমার কল্পনা
আমি কখনও লিখিনি এই গল্প।

মধুর রোমহর্ষ সেই আলাপে
লভিনু সঙ্গ তব
সুন্দর হে একেশ্বরবাদী।
ভাবতাম আমার জন্মশহর
ঢাকার কোন এক নিরালা কোনে
তেমন একটি একগামী মিষ্টি প্রেমের গল্প
লিখে সমগ্র জীবন কাটবে
তোমার আমার লাল-নীল সংসারে
কানে কানে একবার বলে যাবে
তুমি যে কতটা আমার
আর আমি যে চিরকাল তোমার।

না জমিজমা, ব্যাংক ব্যালেন্সের দখলীস্বত্ব
কেবল তোমার দেহ-মনের উপর
তোমার সন্তানের উপর শুধুই আমার স্বত্ব হবে
এমনটাকেই সর্বসুখের আধার
ভেবে ভেবে নির্ঘুম জ্যোৎস্নার প্লাবনে ভেসে গেছি
এর ভিন্ন কিছু হতে পারে
আরও অনেক রকম ঈশ্বর থাকতে পারে
তোমার সাহিত্য সেটা আমাকে কখনও বলেনি
একেশ্বরের উপাসিকা আর আমি
জানিনি আমার হৃদয়
কি কথা বলে, কাকে বলে?
সে কেন জলের মত ঘুরে ঘুরে একা কথা কয়?

তুমি আর আমি, আমি আর তুমি
মিলে যেন আমরা জন্মান্তর ধরে
জগত সৃষ্টি-সৃজন-পালন করে যাব
এমনটাই তো তোমার প্রতিশ্রুতি
শ্রেষ্ঠতম সঙ্গীতে
জনম জনম আমার কানে
মধুবর্ষণ করে গিয়েছিল।
তোমার অর্ধেক কল্পনার অর্ধেক মানবী হয়ে
অনন্ত জীবন সুখে শান্তিতে
কেটে যাবে বলে ভেবেছিলাম।

আমার জন্যে লক্ষণরেখা এঁকে
বহুঈশ্বর তুমি নিষিদ্ধ করে রেখেছিলে
তোমার একগামী প্রেমের রহস্যরোমাঞ্চ গল্পে
আত্মবিস্মৃত হয়ে কেটে গেছে কয়েক জীবন,
যতক্ষণ না ইতিহাসের আলোর কিরণে
তোমার বহুঈশ্বরীদের গল্পের বইগুলোর পাতা
বহু ভাষার অনুবাদে রক্তেমাংসের মানবী হল।

তোমার জান ওয়ান জান টু জান থ্রিকে
গোড়া থেকে উচ্চতর গণিতের মত
না শেখবার কঠিন মাসুল গুণেছি
তোমার বহুঈশ্বরীর আসঙ্গলিপ্সায়
প্রজ্বলিত নরকের দুয়ারে দুয়ারে
আমি একে একে ঈর্ষা, ঘৃণা ও আত্মপ্রবঞ্চনার
কক্ষ পথ ঘুরে
তোমার প্রেমের সলিলে
ডুবে যাওয়া মরাকে খুঁজে পেয়েছি।

তারপর পদ্মদীঘির কালো জলে
স্নান সেরে আর কোন রাজপুত্রের শরীর থেকে
আর কোন কণ্টক উত্তোলন করিনি
একে একে আমার নিজস্ব কণ্টকিত শরীরে
বীণাপাণির মহৌষুধী সেবন করে
অসংখ্য গোলাপের ঘ্রাণে ভস্ম থেকে জেগে উঠেছি
জ্ঞানচক্ষুর পাঁপড়ি মেলে মনে পড়ে গেছে,
বীণাপাণির আসল পরিচয়
আর কেউ নয়
বিশ্বব্রহ্মার প্রণয়িনী আমি নিজেই
এবার গল্পের নতুন অধ্যায়ে
রচয়িতা ও প্রকাশক আমি
জান ওয়ান জান টু জান থ্রি
চিরসখা হে, নতুন চরিত্রে
শীঘ্রই শুভ মুক্তি দিতে যাচ্ছি তোমায়।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৭
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×