somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের দেশের বাজেট মূলত কেরাণীদের তৈরী ক্যালকুলেটরে হিসাব করা কিছু গাল ভরা সংখ্যা মাত্র, এর সাথে দেশের বা জনগণের আয় ব্যায়ের রূপরেখার কোন মিল আছে কি?

১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি, আপনি বা দেশের মানুষ কত আয় করে আর কত ব্যায় করে তার হিসাব কি সরকারের কাছে আছে? আমার আপনার পরিবার বা দেশের মানুষের সঞ্চয় কত আর তাদের সম্পদের পরিমাণ কত তার হিসাব কি আছে বা আমার দায়-দেনাই বা কি আছে সেটার কোন হিসাব আছে কিনা। যদি থাকতই আর সে অনুযায়ী বাজেট হত তাহলে কি ধনীরা আরও ধনী আর গরীবরা আরও গরীব হতে পারত? আমাদের দেশের আয়ের উপর ভিত্তি করে কোন কোন পণ্য বেশী ট্যাক্স দিতে হবে আর কোন পণ্যে ভর্তুকি দিতে হবে তার কোন লিষ্টকি সরকার কোনদিন প্রকাশ করেছে? একজন সর্বসাকুল্যে আয়কর দেয় ছয় হাজার টাকা আর গাড়ির মালিক হয়ে গেছে, এমন কাউকে কোনদিন কি কোন প্রশ্নের সম্মুখীন হতে দেখেছেন? একজনের আয় ও ব্যায়ের পরে কোন সঞ্চয় থাকে না অথচ তার বাড়ি, গাড়ি ও ফ্লাটের অভাব নাই এরকম মানুষ আছে পঞ্চাস লাখেরও বেশি কিন্তু সরকারের খাতায় তারা সম্পদহীন। ধান উৎপাদন করে কৃষক পাচ্ছে ৫০০ টাকা মণ আর চাল করে বাজার মূল্য দারাচ্ছে ৭০ টাকা কেজি। তাহলে জিডিপি হিসাব করার সময় কি কৃষকের মূল্য দিয়ে হিসাব করছে না খুচরা বাজারের মূল্য দিয়ে, আমার বিশ্বাস খুচরা বাজারের মূল্য দিয়ে। তা না হলে মাথাপিছু আয় ৪৮৭.১৮(২০১৮)ডলার হোত না, আরও অনেক কম হোত। একারণেই হয়ত বাজারমূল্য দিনে দিনে এত বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্য আয়ের দেশ হতে পারা যাবে।

এরপর কিছু সমষ্টিক বিষয় নিয়ে যদি চিন্তা করি তাহলে দেখব সয়াবিন ও পাম তেলের আমদানির বিপরীতে কনজাম্পশনের কি কোন হিসাব আছে? যদি থাকত তাহলে পাম তেলে আমদানি করে সয়াবিন তেল নামে বেঁচতে পারত না। কোন পণ্যেরই আমদানির বিপরীতে কনজাম্পশনের হিসাব যদি সরকারের কাছে থাকত তাহলে কি কেউ ট্যাক্স ফাকি দিতে পারত? ক্রেতারাতো ঠিকই উচ্চ মূল্যে পণ্য কিনছে কিন্তু সবাই আমরা জানি যে আমদানিকৃত পণ্যের মাত্র বড়জোড় ২০-৩০ ভাগের উপরই কেবল ট্যাক্স দেওয়া হয়ে থাকে সবসময়। কোন খাতে বা কোন মণ্ত্রণালয়ে কত বরাদ্ধ দিতে হবে তার হিসাবটাই বা আসে কোথা থেকে। কোন এমপি কি কোনদিন সংসদে বলেছে যে আমার এলাকায় এতগুলো স্কুল লাগবে, হাসপাতাল বাবদ এত টাকা লাগবে, অবকাঠামো খাতে এত টাকা লাগবে এরকম কোন হিসাব কি বাজেটের আগে কোন এমপি পেশ করেছে সংসদে? আমরা কোন দিন দেখি নাই যে এমপিরা তার এলাকার উন্নয়নের জন্য চাহিদা দিচ্ছে বা স্থানীয় ভাবে কত টাকা সংকুলান করা সম্ভব তার একটা হিসাব দিচ্ছে। তাহলে কিসের ভিত্তিতে এই উন্নয়ন বাজেট তৈরী হচ্ছে। আজ পর্যন্ত কোন ডিসিকে কি সরকার বলেছে যে জেলার টোটাল উৎপাদন ও আয় বাড়ানোর উপর নির্ভর করবে তুমার পারফরমেন্স বা এটাই হচ্ছে ডিসির কেপিআই। ডিসিও জানে না তার জেলার আয় ব্যায় কত, এমপিরা জানে না, উপজেলা চেয়ারম্যানরাও জানে না। তাহলে পুরো দেশের হিসাব আসে কোথা থেকে। কোন এমপি, ডিসি বা চেয়ারম্যান বলতে পারবে না যে তার আওতাভুক্ত এলাকার মোট সম্পদ কত, আয় কত, ব্যায় কত আর ঘাটতিই বা কত। তাহলে সরকার ঢাকায় বসে সব জেনে গেল কিভাবে, কোন অলৌকিক ক্ষমতা আছে নাকি শুধু মনের মাধুরী মিশিয়ে কিছু গাল ভরা সংখ্যার প্রদর্শন মাত্র।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×