
ওয়াসার একটা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে যা সাধারণ মানুষের এবং বস্তিবাসীদের জন্য যথেষ্ঠ উপকারে আসবে বলে আমি মনে করি। পানির সংকট ঢাকা শহরে নতুন কিছু না তবে তা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ করে বস্তিবাসী ও নিম্নবিত্তদের যারা ফ্লাটবাড়িতে ভাড়া থাকতে পারে না। বিশুদ্ধ পানি তাদের কাছে এক কথায় তাদের কাছে একেবারেই দূর্লভ একটা জিনিষ। এছাড়াও রাস্তার পাশের সস্তা রেষ্টুরেন্ট (প্রচলিত কথায় হোটেল) গুলোতেও বিশুদ্ধ পানি পাওয়া দুষ্কর। প্রপাইড কার্ডের মাধ্যমে ৪০ পয়সায় এক লিটার পানি সবারই উপকারে আসবে বলে আমি মনে করি এবং এটা একটা খুবই যুগপযোগী উদ্যগ যা সাধুবাদ পাওয়ার যোগ্য। নুন্যতম ২০০ টাকা দিয়ে একটা কার্ড করলে টাকা শেষ না হওয়া পর্যন্ত কার্ড ঢুকালেই পানি পড়তে থাকবে ভেন্ডিং মেশিনের কল থেকে এবং কার্ড বের করে নিলেই পানি পড়া বন্ধ হয়ে যাবে।
যদিও আপাতদৃষ্টিতে খুব এখটা কাজের মনে না হলেও এটা আসলেই একটা ভাল পদক্ষেপ। এটা যদি সব পবলিক প্লেসে বসান যায় তাহলে অনেক ভাসমান মানুষ সহ সারাদিন রাস্তায় দাড়িয়ে যাদের জিবীকা নির্বহ করতে হয় তাদের জন্য একটা আশির্বাদ নিয়ে আসবে কারণ ১৫ টাকা দিয়ে ৫০০এমএল পানি কিনে খাওয়ার সামর্থ বাংলাদেশের ৯০ ভাগ মানুষের নাই বলেই আমি মনে করি। বাংলাদেশের জলবায়ু এখন শুধুই গ্রীষ্মকাল প্রধান হয়ে দড়িয়েছে এবং এই আবহাওয়ায় পানির স্বল্পতাই নিম্ন আয়ের মানুষে জন্য প্রধান অসুস্থতাের কারণ হয়ে দাড়ায়। বেশীর ভাগ রোগই আমাদের দেশে পানিবাহিত আর তাই এটা আমার কাছে একটা বড় কাজ বলে মনে হচ্ছে। এখন কত দ্রুত এটা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌছাবে সেটাই শুধু বিবেচনার বিষয়।
তথ্য সুত্র: বনশ্রীতে পানির এটিএম পাওয়া যাচ্ছে বিনা মূল্যে
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




