১। দুটি মন
আমরা দুজন ছিলাম দূরে পাখির কুহুতানে এসেছি ফিরে
আমরা দুজন বেঁধেছি ঘর ঝর্ণার জল বৃষ্টির ছন্দে
বাদল দিনের রাতপোকার আনন্দে
আমরা দুজন ফিরে এসেছি ফেরার পরমানন্দে।
আমরা দুজন করবো খেলা ফুটন্ত মাধবীতলে
আমরা দুজন ভাসাবো ভেলা প্রেম যমুনার জলে
আমরা দুজন ঘুরেছি পথ লোকালয় ছেড়ে
মহাপৃথিবীর অলিতে গলিতে
আমরা দুজন ছেড়েছি পথ
হাসি কান্নার স্রোতে চলিতে চলিতে।
আমরা দুজন ফিরে এসেছি বৃক্ষের শাখে শাখে
ফুটিবো ফুল করিবো ব্যাকুল পথের বাঁকে বাঁকে
আমরা দুজন রাঙা করিবো শত প্রেমিক প্রেমিকার মন
দুটি মন হবে অপারগতার দুয়ার খুলে একটি জীবন।
২। মাটির ঘ্রানে
আবারও শুরু হোক
প্রথম থেকে পদব্রজে
ঘুরবো বেশ
এই ধরো নদীর দেশ
সবুজে রাঙা চর
বালুচর পাখি হয়ে
ঘুমাবো তীরে
এক ছোট্ট নীড়ে
নলখাগড়ার বনে
বুনে যাবো
নির্জনতার গান।
চলো আমরা আবার হাঁটি
খাঁটি কৃষকের মত মাটির বুকে
ঊর্বর জমিন মুঠো মুঠো শস্য
গোলাভরা ধান ঢেঁকির গান
স্বর্গ এসে উঁকি দিবে সেখানে
পাখিদের কোলাহলে
থাকবো মাটির ঘ্রানে।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


