আলো আঁধারের গল্প
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
আজ
আমার হাত থেকে উঠে আসে
শ্মশানের দুর্গন্ধ
আমার বুক থেকে উঠে আসে
ঋজু নিঃশ্বাস
আমি মধ্যরাতে
অগুণিত লাশের ভিড়ে
উঠে আসা কিম্ভূতকিমাকার
পাষন্ড জান্তব
আমি জন্মান্তরের ভ্রুণ
আমার বুক থেকে উঠে আসে
নরপিশাচের হাসি।
ঘুনেধরা সমাজের মাঝে
থাকতে চাই না
তবু মাঝরাতে উঠতে হয়
বিষাক্ত নখ দন্তে।
আমি ব্যাভিচারকে আজ
গণতন্ত্র বলছি
ধর্ষিতাকে বলছি দেশ
জানোয়ার শৃগালকে বলছি
আমার প্রবাদ পুরুষ।
২।
উপহাস
ঘুমিয়ে পড়ো রিনা
মাঝরাতে আর জেগো না
অনিদ্রা নিয়ে আমি
কালপুরুষের রূপ দেখি
রাত বিভাজন করি করপুটে।
আজ উড়ন্ত চিঠি এসেছিল
খুলতে গিয়ে এক পশলা বৃষ্টি
এখন পুবালী বাতাস
স্বপ্নে আজ কাকে দেখলে তুমি
শুধুই কি আমার উপহাস!
৩।
নীড়
নদীটা উল্টে গিয়ে দেখো
হয়েছে গিরিখাদ
পাহাড়টা হাত উচিয়ে
ধরতে চায় মেঘছাদ
নীল আকাশের চক্ষু সমুদ্র
সিগালরা বার্তাবাহক
বৃষ্টি নামবে বুঝি এখন
সাথে নিও বর্ষাতি
আমিতো নিয়েছি
শীতের নকশীকাঁথা
ওম কিছুটা কম
ভেবো না একটুও তুমি
নাহয় সূর্যিটা দিবে দম।
চলো না বসে পড়ি চূঁড়ায়
পাহাড়টা বৃষ্টি যেন কুড়ায়
ঐযে দূরে সবুজ
মাঠটা বহুভূজ
নীড় পাতবো সেখানে
অর্বাচীন দুজনে।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন