আজ অনেক দিন পর এখানে আসা। কি এক টানে আসলাম জানিনা, তবে পুরাতন এক ভালবাসার টানে এসেছি এটা ঠিক। এই ভালবাসা সামহোয়্যারইন এর প্রতি এবং এখানে যারা লেখেন তাদের প্রতি। সেটা আছে এবং আজীবন থাকবে। এই ব্লগ সূত্রে অনেকের সাথে কথা হয়েছে, পরিচয় হয়েছে এমনকি ব্লগ আড্ডা পর্যন্ত হয়েছে বেশ কয়েকবার। সময়ের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়। সেই সূত্রে ব্লগও পরিবর্তন হয়ে গিয়েছে। এক সময় অনেক ব্লগার এক্টিভ ছিল এখানে। এমনকি এখানে লিখে লিখে হাত পাকা করে পরবর্তীতে বইও প্রকাশ করেছেন অনেকেই এবং অনেকগুলো দূর্দান্ত বইও পাওয়া গিয়েছে। আমার সংগ্রহে এখনও অনেক ব্লগারের বই আছে। আমিও এক সময় টুকটাক লেখার চেষ্টা করেছি, কিন্তু হাত পাকাতে পারিনি। মানে ইনবিল্ট কিছুতো থাকতে হয়, শুধু শুধু পাথর ঘষে কি আগুন জ্বলে! আজকে হাসান মাহবুব এর ফেসবুক পোস্ট সূত্রে এখানে আসা। ব্লগ পরিসমাপ্তির একটা সংকেত পেয়ে বুকটা মোচড় দিলো, হাহাকার থেকে এখানে আসলাম। আমার জীবনের বেশ কয়েকটা বছর খুব ভাল গিয়েছে। এখানে লিখেটিকে, ভালভাল অনেক লেখা পড়ে, জেনেশুনে, মন্তব্য প্রতিমন্তব্য করে। আর এই প্লাটফর্ম টা সৃষ্টির সাথে যে মানুষটার নাম ওতপ্রোতভাবে জড়িত তিনি নাকি অসুস্থ, এই বিষয়টা জেনে আরও বেশী মর্মাহত হয়েছি। বাস্তবে জানা আপুকে দেখার সৌভাগ্য হয়েছিল দুইবার। তাকে দেখে খুব আশাবাদি ও খুব উৎসাহব্যাঞ্জক মানুষ মনে হয়েছে। তিনি তার মনোবল ও হাজার হাজার ব্লগারদের দোয়ায় সুস্থ হয়ে উঠবেন এই প্রত্যাশা রইলো। জানা আপু সুস্থ ও দীর্ঘজীবি হোক সেই প্রার্থনা রইলো। সামহোয়্যারইনও দীর্ঘায়ু কামনা করছি। (সংশোধনহীন লেখা)
সামহোয়্যারইন প্রতি ভালবাসা - যেখানে অনেক কথা বাংলায় লিখেছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৩টি মন্তব্য ১০টি উত্তর
আলোচিত ব্লগ
শেষের কবিতা

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)
অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন
আমার সোভিয়েত শৈশব

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই... ...বাকিটুকু পড়ুন
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন
চিকিৎসকের অবহেলা

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।