বইছে বাতাস ঐ দূর পানে,
আছো তুমি বসে;
অপেক্ষার প্রহর গুনছ প্রিয়া,
কখন শুরু হবে ঐ হিয়া॥
হিয়ার মাঝারে বসত তার
যার যার তার তার
আজি বারিষের প্রহর গুণছ তুমি
করছ হাহাকার,
মেলে ঐ রক্তকরবীর রংয়ে রঙীন ওড়না-
আহ্বান করছ যাকে
শুনল কি সে তোমায় ঐ আকুল আবেদন?
ও প্রিয়া! প্রিয়াগো,
মেলে ঐ দু’পা
খোলা খোঁপায়,
জড়িয়ে ওড়না নাচছ তুমি খ্যাপা তালে
ভুলে গিয়ে তাল-লয়।
তোমার ঐ গাল বেয়ে বয়ে যায় ঘাম
মনে হয় ঝরণা থেকে নামছে বারিধারা,
ছুঁয়ে দিই তোমার ঐ ঠোঁটদ্বয় আলতো করে
পরশে পরশে রাঙিয়ে দিই ঐ ঠোঁট আর কপাল
কপালে দিব সবুজের ছোঁয়া।
আঁকব সবুজের আলপনা,
ওহে রাজকন্যা !
আর থেকো না আড়ালে,
এসো, হাতে হাত ধরে রাঙাই রামধনু মিলে দু’জনে।
বারিষ বয়ে যাক তোমার ঐ তনুতে,
তোমায় ঐ তনুতো নয় তনু,
ঠিক যেন এক লজ্জাবতী লতা
সিক্ত হয়ে ভালবাসায় রবে তুমি আমার বাহুডোরে
হে রাজকন্যা !
তুমি আমার সিক্ত লতা!
__________
সিক্ত লতা
- সাজ্জাদ হোসেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


