somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ সাজ্জাদ  হোসেন
আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

পথের আপদকে লাঠি দিয়ে পিটান!

১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকা শহরে পথচারী মানুষ কি একে অপরকে আপদ মনে করে? কারণ, স্বল্প পরিসরের ফুটপাতে চলতে গেলে যে জায়গা এক জন মানুষের লাগে সেটা এখন পথে হাটতে গেলে পাওয়া যাচ্ছে না। গায়ে গা লেগে যাচ্ছে। পায়ে পা লেগে যাচ্ছে। উন্নত সভ্য দেশ হলে ঢাকা শহরে একটি শব্দ কেবল শোনা যে তা হচ্ছে- সরি! কারণ, কারো গায়ে ধাক্কা লাগলে সরি বলতে হয়। কারো পায়ে পারা লাগলে সরি বলতে হয়। আমরা বলি না। আমরা বলতে পারি না। কারণ কতক্ষণ বলব। সব সময়ই মানুষের গায়ে আমরা ধাক্কা দিই। পায়ে পারা দিই।

ছোট বেলায় আমাদের গ্রামে গ্রাম সম্পর্কের এক নানী ছিলেন। তার বড় একটি গুণ ছিল- তিনি কখনোই মানুষের ছায়া মাড়িয়ে পথ চলতেন না। তার বক্তব্য ছিলঃ এক জন মানুষ আর আর তার ছায়ার মধ্যে কোন তফাৎ নেই। তাই আসল মানুষকে মাড়িয়ে যাওয়া আর আর তার ছায়াকে মাড়িয়ে যাওয়া দুটোই নানীর কাছে বিরাট অপরাধ ছিল। আমরা নাতিরা তার এই কান্ড দেখে এমন ভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম যাতে পুরো রাস্তায় ছাড়া পড়ে আর আমাদের নানী যাতে আটকা পড়েন। নানীও বার বার বিরক্তি প্রকাশ করে আমাদেরকে সরতে বলতেন। আমরা সরতাম না। শেষমেশ বিরক্ত হয়ে নানী রাস্তা বাদ দিয়ে ক্ষেতের ভিতর দিয়ে চলে আহা, কি যে ভালো মানুষ ছিলেন তারা।

আমার মনে হয়, ঢাকা শহরে পথচারীরা একে অপরকে আপদ ভাবেন। ভাবেন ক্ষতিকর ছিনতাইকারী বা এই ধরনের কেউ। কিন্তু কিছু করার নেই। মনের রাগ মনে চেপে পথচারীরা পথ চলেন।

কিন্তু যারা যান বাহন চালান তারা কিন্তু মনের রাগ মনে চেপে রাখতে পারেন না বা রাখেন না। সাইকেল বা মোটর সাইকেল চালকরা সাধারণ পথচারীদেরকে বিরাট আপদ মনে করেন। তাই পথে এক সাথে চলতে গেলে দেখতে পাবেন, তারা আপনাকে রাস্তার বাম দিকে ঠেলছে। আপনি সরে না গেলে আপনার পায়ের উপর চাকা তুলে দেবে।

সাইকেলের চেয়ে বড় হচ্ছে রিক্সা বা অটো রিক্সা। তারা সাইকেল বা মোটর সাইকেলকে বিরাট আপদ মনে করেন। চলার সময় এরা সাইকেল বা মোটর সাইকেলকে বাম দিকে ঠেলতে থাকে। সুযোগ পেলে কষে গালি দেয়।

প্রাইভেট কার বা বাস যারা চালায় তারা রিক্সা কিংবা অটো রিক্সা চালকদেরকে তাদের বিরাট আপদ ভাবে । চলার সময় খুব কায়দা করে তারা রিক্সাওয়ালাদেরকে রাস্তার বামে ঠেলে রাখে। কায়দায় না কুলোলে তারা কঠিন হাতে লাঠি চার্জ করে।
ঢাকার প্রাইভেট কার চালকদের কাছে লাইসেন্স থাকতে পারে আবার নাও থাকতে পারে। কিন্তু একটি জিনিস থাকের হাতের কাছেই থাকে তা হচ্ছে আড়াই হাতি লাঠি। এই লাঠি তারা চার্জ করে তাদের চেয়ে কম দামী পরিবহনের চালকদের উপর। আপনি যদি ঢাকা শহরে থাকেন তবে প্রতিদিন পথ চলার সময় একটু খেয়াল করে দেখুন- এই সব দামী চালকরা তাদের চেয়ে কম দামী চালকদের পিঠে প্রতি দিনই দুম ধাম করে লাঠি চার্জ করছে। পথের আপদদেরকে লাঠি চার্জ করতে দারুণ মজা।
এই সব মজা দেখতে দেখতে বড় হলাম। শিশুরা বড় হচ্ছে। আমি লাঠি খুব পছন্দ করি।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×