০৩ জুন ২০১৮, লঙ্কাবী দ্বীপে গাড়ী চালাচ্ছেন প্রধানমন্ত্রী মাহাথির
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মোহামাদ আগমী ১০ জুলাই ২০১৮ তারিখে ৯৩ বছর পূর্ণ করবেন। কিন্তু মনে প্রাণে তিনি এক জন তারুণ্যদীপ্ত মানব। এই বয়সেও তিনি গাড়ী চালিয়ে বেড়ান। গাড়ী চালাতে তার ভালো লাগে। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর বেশী ব্যস্ততার কারণে গাড়ী চালানোর কোন সুযোগই পাচ্ছেন না। তারপরও শপথ নেয়ার কয়েক দিন পর নিজে গাড়ী চালিয়ে রাজধানীর পাশের উন্নয়ন কাজ ঘুরে দেখেছেন।
কুয়ালালামপুরের আশেপাশে
মাহাথির প্রায়ই পুত্রজায়ার আশেপাশে গাড়ী নিয়ে ঘুরে বেড়ান। ১৯৮১-২০০৩ সময়ে তিনি যখন প্রথম দফায় প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তিনি একটি প্রোটন গাড়ী নিয়ে ছদ্মবেশে প্রায়ই বিভিন্ন লোকালয়ে চলে যেতেন। সেখানকার মানুষের নানা খোঁজ খবর নিতেন।
এই সপ্তাহে তিনি যান তার নিজের রাজ্য কেদায়। প্রচন্ড ব্যস্ততায় সময় কেটে যায় তার। এর পর যান নিজের নির্বাচনী এলাকা পর্যটন দ্বীপ লঙ্কাবীতে। সেখানে মনের সুখে গাড়ী নিয়ে বের হয়ে পড়েন। লঙ্কাবী দ্বীপের মানুষ জানে তার এই শখের কথা। তারপরও অবাক হয়ে তাকিয়ে থাকেন অনেকেই। প্রধানমন্ত্রী বলে কথা। একবার ভাবুন তো, ৯২ বছর বয়সী একটি দেশের প্রধানমন্ত্রী নিজেই গাড়ী চালিয়ে বাসায় ফিরছেন। দেখতে কেমন লাগতে পারে আমরা বাংলাদেশের মানুষ কি বুঝতে পারবো?
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন