
ঋণ পরিশোধের ফান্ড সংগ্রহের জন্য স্বেচ্চায় অংশগ্রহণের জন্য যে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির এবার তাতে সাড়া দিল শিশুরা।
ক্লাং রোডের পাশে তামান ইয়ার্ল এলাকার ২০/২১ জন ছেলে মেয়ে স্বেচ্ছায় ফান্ড সংগ্রহ করতে নেমে আসে। ফান্ড সংগ্রহের জন্য শিশুরা কাজ করেই টাকা সংগ্রহ করেছে। গাড়ী ধোয়ে তারা বেশ কিছু অর্থ সংগ্রহ করে তা সরকারের নতুন ফান্ডে জমা দেয়া।
জানা গেছে, ৩রা জুন ২০১৮ তারিখে সকাল সাড়ে ৭ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ৭০ টি গাড়ী ধোয়ে মুছে সার্ভিস চার্জ বাবদ ৪,০১০ রিঙ্গিত সংগ্রহ করে। তারা খুবই উৎফুল্ল ছিল। তাদের এক জন বলছিল – আমাদের এই শনিবারটি আমরা বরাবরের মতো না কাটিয়ে গাড়ী ধুয়ে কাটিয়েছি। আমরা দেশের জন্য ফান্ড সংগ্রহ করে খুব খুশী অনুভব করছি।
ওই এলাকার এক বাসিন্দা বলছিলেন, তারা কত টাকার ফান্ড সংগ্রহ করতে পারলো সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং দেশের জন্য তাদের সহযোগিতার যে আকাঙ্ক্ষা সেটাই গুরুত্বপূর্ণ।
উল্লেখ করা যেতে পারে যে, মালয়েশিয়ার বিশাল বিশাল রাষ্ট্রীয় ঋণের পরিমাণ এখন প্রায় ১ ট্রিলিয়ন রিঙ্গিত । এর এই দেনা পরিশোধে অংশ গ্রহণে ইচ্ছুকদের জন্য ট্রাস্ট ফান্ড গঠন করেছেন প্রধানমন্ত্রী। সদ্য গঠিত এই ফান্ডটির নাম Tabung Harapan Malaysia (THM) নামে গঠিত এই ফান্ডে দেশের যে কোন লোক রাষ্ট্রীয় দেনা থেকে মালয়েশিয়াকে পরিত্রাণ পেতে অর্থ সহায়তা করতে পারবে। মালয় ভাষায়- Tabung Harapan Malaysia এর ইংরেজি হচ্ছে Hope Fund Malaysia এটা একটি ব্যতিক্রমী উদ্যোগ বলেই মনে হচ্ছে।
আজকের মুদ্রা বিনিময় হারঃ ১ রিঙ্গিত = ২১.৩৬ টাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

