
আবারও ইংরেজি ভাষার উপর জোর দিলেন মালেয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির।
সাপ্তাহিক কেবিনেট মিটিং এর পর আজ (৬ জুন ২০১৮) আয়োজিত এক মিডিয়া ব্রিফিং এ প্রধানমন্ত্রী তুন মাহাথির বলেছেন, "উর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের ইংরেজি সক্ষমতা যাচাই করা হবে"।
প্রধানমন্ত্রী বলেন , “ ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ ভাষা ও সকল উর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের এই ভাষা অবশ্যই চর্চা করতে হবে”। তিনি আরো বলেন, এটা আমার নির্দেশ যে, সকল সরকারী কর্মকর্তার ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে যাতে তারা বিদেশে বিভিন্ন সভায় আন্তর্জাতিক মানের ভাষাগত দক্ষতা প্রদর্শন করতে পারে। তিনি আরো উল্লেখ করেন, কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় য পর্যন্ত সকল কারিকুলাম রিভিউ করা হবে।

তিনি জোর দিয়ে বলেন, "খুব শিগগিরই বেসরকারী বিভিন্ন অভিজ্ঞ লোকদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হবে যারা উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে তুলনা করে কি ভাবে মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা আরো উন্নত করা যায় তা নিশ্চিত করবে"।
উল্লেখ্য করা যেতে পারে যে, এর আগে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেয়ার পর তিনি শিক্ষামন্ত্রণালয় নিজের কাছে রাখার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন- শিক্ষার সর্বস্তরে গণিত ও বিজ্ঞান ইংরেজিতে পাঠ বাধ্যতামূলক করা হবে। পরে তার নির্বাচনী জোট পাকাতান হারাপানের সিদ্ধান্ত অনুসারে তিনি শিক্ষা মন্ত্রণালয় নিজের কাছে নেননি।
কিন্তু ১০ মে ২০১৮ তারিখে শপথ নেয়ার পর ২১ মে ২০১৮ পর্যন্ত তার কোন মন্ত্রী না থাকায় কার্যত তাকে সব মন্ত্রণালয়ই সামলাতে হয়েছে। এখনো পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কিছু মন্ত্রণালয় তাকেই সামাল দিতে হয়।
মালশিয়ার ভাষা (মালয় ভাষা) ইংরেজি হরফে লেখা হয় বলে এখানকার যারা স্কুলে পড়ে তার সবাই ইংরেজি পড়তে পারে। তাদের তেমন অসুবিধা হয় না। কিন্তু অর্থ বুঝতে চাইলে ইংরেজি ভাষা না পড়লে চলবে কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

