
মালয়েশিয়ার রাষ্ট্রীয় দেনার পরিমাণ ১ ট্রিলিয়ন রিঙ্গিত। এটা মাহাথির সরকারের জন্য বিরাট বোঝা। তিনি চাচ্ছেন দেনার বোঝা কমাতে। দেশ ঋণের ভারে জর্জরিত। এই অবস্থায় বেতনকে একটু যেন বেশীই মনে করছেন তিনি। তাই সিদ্ধান্ত নিয়েছেন, মন্ত্রীদের বেতন ১০% কমানো হবে। মন্ত্রীদের পর তিনি উর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের আপ্যায়ন ভাতা ১০% কমিয়েছেন।
এই সব কমানো দেখে চুপ করে বসে থাকতে পারছিলেন না মালয়েশিয়ার রাজা সুলতান মুহাম্মাদ, ৫ম (কেলানতান) । তিনি প্রস্তাব দিয়েছেন, তাঁর বেতনও ১০% কর্তন করা হোক। বর্তমান রাজা ২০২১ সাল অবধি তাঁর দায়িত্বে বহাল থাকবেন। তিনি চাইছেন তাঁর বেতন ২০২১ সাল পর্যন্ত যেন ১০ কর্তন করা হয়। রাজা দেশে বর্তমান ঋণ জর্জরিত অর্থনৈতিক পরিস্থিতিতে খুবই উদ্বিগ্ন। রাজপ্রাসাদের Comptroller of the Royal Household Datuk Wan Ahmad Dahlan Haji Ab Aziz সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন- মহামান্য রাজা ঋণ পরিশোধের জন্য গঠিত Tabung Harapan নামক ফান্ডে মালয়েশিয়ানদের ব্যাপক অংশগ্রহণে মহামান্য রাজা আবেগ তাড়িত হয়েছেন। তিনি এটার ভূয়সী প্রশংসা করেছেন।
রাজা ডিক্রি জারি করেছেন যে, এই বছর ঈদুল ফিতরে তিনি ওপেন হাউস অনুষ্ঠান করবেন না। এই খাতের বরাদ্দকৃত অর্থ তিনি অভাবী মানুষেরর সহায়তা করার জন্য দিতে চান।
*** তাবুং হারাপান নামক দেনা থেকে মুক্তি অর্জনের ফান্ডে গতকাল ১১ জুন ২০১৮ বেলা তিনটা পর্যন্ত মোট জমা ৫৬ মিলিয়ন রিঙ্গিত।
আজকের মুদ্রা বিনিময় হারঃ ১ রিঙ্গিত = ২১.২৫ টাকা
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




