
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির বলেছেন, মালয়েশিয়া দক্ষ বিদেশী কর্মীদেরকে যেমন, আইটি বিশেষজ্ঞদেরকে সব সময়ই স্বাগত জানায়।
এই ধরনের দক্ষতা সম্পন্ন লোক যাদেরকে আমাদের প্রয়োজন আমরা তাদেরকে আমন্ত্রণ জানাতে চাই। তারা এই দেশে এসে থাকতে পারেন; এমনকি তারা চাইলে এদেশের নাগরিকও হতে পারেন।
আমরা চাই মেধা সম্পন্ন আরো লোক মালয়েশিয়াতে আসুক ও বসবাস করুক এবং আমাদের শিল্পায়নে তাদের অবদান রাখুক।
প্রধানমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, সরকার বিদেশী কর্মীদের ব্যাপারে একটি যথাযথ পলিসি তৈরীর ব্যাপারে কাজ করেছে।
প্রধানমন্ত্রী গতকাল ২৮ জুন ২০১৮ তে American Malaysian Chamber of Commerce এর একটি মধ্যাহ্ন ভোজন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।
প্রধানমন্ত্রী (নাম উল্লেখ না করে) বলেন, একটি কোম্পানী কোন প্রকার টেন্ডার ব্যতীত বিদেশেী কর্মী আনার কাজ পেয়েছিল এবং এর মাধ্যমে তারা প্রচুর নগদ টাকা কামিয়েছে।এই সব কিছুরই তদন্ত করা হবে।
উল্লেখ্য যে, বিদেশী কর্মী নিয়ে মালয়েশিয়াতে এখন তুমুল আলোচনা চলছে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৮ ভোর ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




