somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ সাজ্জাদ  হোসেন
আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

ঈদের আগে ও পরের ২ টি ভাইরাল !

০১ লা জুলাই, ২০১৮ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভাইরাল -০১


১৬ জুন ২০১৬ মালয়েশিয়াতে ঈদ পালিত হয়। ঈদের দিন ওপেন হাউজ অনুষ্ঠান করে রীতিমতো আমজনতার মনের কোঠায় স্থান করে নেন মাহাথির। তিনি প্রায় ৫৫ হাজার লোকের সাথে করমর্দন করেছেন।

• এখানে ঈদের সময় আমাদের দেশের মতো কোলাকুলি করা হয় না। সবাই হাতে হাত মেলায়। এর কারণটা আমি জানি না।

তবে ঈদের পরের দিন তুন মাহাথিরের সাথে তোলা এখানকার অভিনেত্রী Izara Aishah এর একটি ছবি তুমুল ভাবে ভাইরাল হয়ে যায়। ফেসবুক থেকে ফেসবুকে, মোবাইল থেকে মোবাইলে ভাইরাসের মতো দৌড়াতে থাকে সেই ছবি। পরিস্থিতি এমন বেগতিক হয় যে, সেই অভিনেত্রীকে পরে মিডিয়ায় এ সোসাল নেটওয়ার্কে বিবৃতি দিতে হয়। মাহাথির বলে কথা।

সেই ভাইরাল ছবিটি দেখুন।





ভাইরাল -০২


সকলেই জানেন, ৯ ই মে ২০১৮ এর পার্লামেন্ট নির্বাচনে ৬১ বছর ক্ষমতায় থাকা বারিসান জোট পরাজিত হয়। এই পরাজয় তার কাছে হয় যিনি এক সময় বারিসান জোটের প্রধান নেতা ছিলেন। তিনি মাহাথির।
বারিসান জোটের প্রধান দল UMNO – United Malay National Organization. মূলতঃ এটি মালয় জাতির প্রধান রাজনৈতিক প্লাটফরম। স্বয়ং মাহাথিরও একে খুব পছন্দ করেন। কেবল মাত্র দুর্নীতিবাজদেরকে হঠাতে তিনি এর বিপরীত আলাদা দল গঠন করেছেন।

নির্বাচনের পরাজয়ের পরের দিনই সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক পার্টির সভায় United Malay National Organization এর সভাপতির পদ থেকে ইস্তফা দেন। সাবেক উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদী ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব নেন।

এরই মধ্যে প্রধানমন্ত্রী তুন মাহাথির মন্তব্য করেন- United Malay National Organization জন্য এক মাত্র যোগ্য নেতা হতে পারেন খাইরি ( former Youth chief Khairy Jamaluddin )। সারা দেশে আলোচনা । কে এই খাইরি। স্বয়ং মাহাথির যাকে যোগ্য মনে করেন।

United Malay National Organization এর নেতা নির্বাচনের ভোটে খাইরী দ্বিতীয় হয়েছেন। প্রথম হয়েছেন সাবেক উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদী।

বিভাগীয় মোট ১৯১ টি ভোটের মধ্যে হামিদী পেয়েছেন ৯৩ ভোট আর খাইরী পেয়েছেন ৫১ ভোট। । বিরাট ব্যাপার। তার মাঝে বিরাট গুণ দেখেতে পেয়েছেন তুন মাহাথির ।

খাইরি কি আগামী দিনের প্রধানমন্ত্রী ?

অথচ মাহাথির তাকে নিয়ে মন্তব্য করার পর খাইরী বলেছিলেন – তুন আমাকে নিয়ে রসিকতা করেছেন। কিন্তু বাস্তবতা হলো তুন মাহাথির সব সময় রসিকতা করেন না। বিশেষ করে সভাপতির মতো একটি পদে তরুণ এক জন নেতাকে নিয়ে ।

সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১১:২২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×