আজকাল আমার মনে কেবলই হয়
মানুষগুলো বড্ড বেশী অহঙ্কারী।
অহমিকায় তার মাটিতে পা পড়ে না।
হাঁটার সময়ও চোখ থাকে আকাশে ।
আজকাল আমার কেবলই মনে হয়
মানুযগুলো বড্ড বেশী অশান্তি প্রিয়
যেন মনে মনে তৈরী হয়েই থাকে
পায়ে পা দিয়ে ঝগড়ার প্রতীক্ষায়।
আজকাল আমার কেবলই মনে হয়
মানুষগুলো বড্ড বেশী যুদ্ধবাজ
যুদ্ধংদেহী মনোভাবে যেন তৈরী হয়েই থাকে
অশান্তি সৃষ্টির পায়তারায়।
আজকাল আমার এও মনে হয় -
কিছু দারুণ সাহসী মানুষ আছে
যারা অহিংসার কথা বলে। শান্তির কথা বলে।
সেই মহামানবদের আমি খুঁজে বেড়াই
একবার দেখবো বলে।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



