
১৮ মার্চ ২০২০ তারিখে লকডাউন ঘোষণা করার পর থেকে আজ এই প্রথম মালয়েশিয়াতে COVID 19 এর সব চেয়ে ভালো খবর এসেছে। নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে মাত্র হয়েছে মাত্র ৩৬ জন ।
আর সব চেয়ে ভালো খবর হলো আজকে করোনা ভাইরাস আক্রান্ত কেউ মারা যায়নি। তার মানে এপ্রিল মাসে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি।
রাজধানী পুত্রাজায়াকে মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এ তথ্য প্রকাশ করেন। মহাপরিচালক মহোদয়ের ইতোমধ্যেই মালয়েশিয়াতে হিরো অফ দা আওয়ার হিসেবে খ্যাতি অর্জন করে ফেলেছেন। চীনের একটি টেলিভিশন নেটওয়ার্ক তাঁকে পৃথিবীর তিন জন আদর্শ ডাক্তারের এক জন হিসেবে স্বীকৃতি দিয়েছে।
আজকে চতুর্থ দিন যাতে নতুন আক্রান্তের সংখ্যা ২ ডিজিটে সীমাবদ্ধ থাকল এবং আজকের সংখ্যাটি বিগত দিনগুলোর (লক ডাউন এর তারিখ থেকে শুরু করলে ) মধ্যে সর্বনিম্ন।
ভাইরাস মালয়েশিয়াতে আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছে ৫,৪২৫ জন। এদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৩, ২৯৫ জন।
এর মানে এই যে, বর্তমানে ২,০৪১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে মাত্র ৪৫ জন রোগী ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২৮ জনের ভেন্টিলেশন লাগছে।
এ পর্যন্ত সর্বমোট ৮৯ জন রোগী মারা গেছেন।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৬০.৭৪%।
আজ মালয়েশিয়াতে লক ডাউন এর ৩৪ তম দিন অতিবাহিত হচ্ছে। জনসাধারণকে ঘরে অবস্থান করার জন্য সরকার থেকে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে। তৃতীয় দফায় ঘোষিত লকডাউন আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

