আজকের তারিখঃ ০১ মে, ২০২০, শুক্রবার।
কভিড ১৯ এর বিগত ২৪ ঘন্টার সারাংশঃ
আজকে করোনা ভাইরাস আক্রান্ত মারা গেছেন ০১ জন।
এ নিয়ে আজ পর্যন্ত মোট মারা গেছেন ১০৩ জন আক্রান্ত ব্যক্তি।
নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে হয়েছেন ৬৯ জন ।
সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৩৯ জন।
ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ৩৭ জন
তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ১৪ জনের ।
আজকের নতুন আক্রান্ত ৬৯ জনকে ধরে ভাইরাস মালয়েশিয়াতে আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছে ৬,০৭১ জন।
আজকের ৩৯ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৪,২১০ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,৭৫৮ জন রোগী ।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৬৯.০৩%।
মালয়েশিয়াতে এখন লক ডাউন তথা movement control order (MCO) এর চতুর্থ ধাপ চলছে। । ঘোষিত লকডাউন আগামী ১২ মে পর্যন্ত বলবৎ থাকবে। আজ সরকারি ভাবে জানানো হয়েছে যে, মে মাসের 4 তারিখ থেকে বিপুল পরিমাণ ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে রেষ্টুরেন্টগুলো মানুষ বসে খেতে পারবে। তবে এসব ক্ষেত্রে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

