somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা বৃদ্ধি করা সময়ের দাবি *****************************

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এক সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল সর্বোচ্চ ২৭ বছর আর অবসরের বয়সসীমা ছিল ৫৭ বছর। এটা হয়তো সেই সময়ের জন্য সঠিক ছিল। পরবর্তী কালে সময়ের প্রয়োজনে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ করা হয় আর অবসরের বয়স করা হয় ৫৯ বছর। আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট নয়।
যেহেতু সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩ বছর বৃদ্ধি করা হয়েছে সেহেতু অবসর গ্রহণের বয়সও ৩ বছর বৃদ্ধি করা যুক্তিসঙ্গত। কেননা আগে কেউ চাইলেই সর্বনিম্ন ( ৫৭-২৭)=৩০ বছর চাকরি করতে পারতো। আর বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ আর অবসরের বয়স ৫৯ বছর করাতে এখন সর্বমোট চাকরি করতে পারবে ( ৫৯-৩০)= ২৯ বছর। অর্থাৎ ধরেই নেয়া যায় চাকরিতে প্রবেশের বয়স ৩০ আর অবসরের বয়স ৫৯ বছর করাতে এখন সর্বমোট চাকরি করতে পারবে আগের চেয়ে ১ বছর বছর কম। এটা অনেকের জন্যই পীড়াদায়ক ব্যাপার বলে মনে হয়েছে। সম্ভবত এটি আগে কারো নজরে আসেনি।


ইদানিংকালে তরুণ সমাজের পক্ষ থেকে সরকারি চাকরিতে প্রবেশের সর্বশেষ বয়সীমা ৩০ বছর থেকে আরো বৃদ্ধি করারও দাবি ওঠেছে। আমি মনে করি এটা খুবই ন্যায্য ও সময় উপযোগী দাবি। সময়ের প্রয়োজনেই এখন চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা আরো বৃদ্ধি করা সমীচীন হবে। বর্তমানের বাস্তবতাও তাই।

বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক অনেক বেশী উন্নত একটি রাষ্ট্র। ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান। এখন স্মার্ট বাংলাদেশের পথে এগয়ে যাচ্ছে আমাদের সকলের প্রিয় মাতৃভূমি। পৃথিবীর অনেক দেশের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা বাংলাদেশের আছে।
আমেরিকা, কানাডাসহ পৃথিবীর বেশীর ভাগ উন্নত দেশেই চাকরিতে প্রবেশের ও অবসর গ্রহণের কোন বয়সসীমা নেই। মানুষ তার প্রয়োজনের তাগিদে যার যত বছর খূশী চাকরি করে। রাষ্ট্রকে ট্যাক্স দেয়। এই প্রথা বাংলাদেশেও থাকা উচিত। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই সব দেশে চাকরিতে প্রবেশ আর অবসরের কোন বয়সসীমা যদি না থাকে তাহলে স্মার্ট বাংলাদেশেও এটা থাকা বেমানান।

জ্ঞান বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির ফলে পুরো পৃথিবীটাই এখন একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। ব্যাপক উন্নয়নের সুফল ভোগের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু ও কর্মক্ষমতা উভয়ই আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু বেড়ে প্রায় ৭২ বছর হয়েছে। কয়েক বছর আগেও এই গড় আয়ু ছিল ৭০ বছরের নীচে। সেই বিবেচনায় অবসর গ্রহণের বয়সসীমা এখন কমপক্ষে ৬৫ বছর করা যেতে পারে। এতে বিরাট সংখ্যক সরকারি কর্মচারী উপকৃত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অবসরের পর মানুষের হাতে কোন কাজ থাকে না। সীমিত আয়ে সংসার চলে না। মানুষ বিরাট হতাশায় দিন অতিবাহিত করে।

বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিধায় ব্যাপক জনমত গড়ে তোলা প্রয়োজন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৬
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×