somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নবীজীর একটি অসাধারণ ফায়সালা *******************************,

০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক মহিলা সাহাবি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বলল, আমি জিনা (ব্যভিচার) করেছি। জিনার কারণে গর্ভবর্তী হয়েছি। এখন আমি কি করবো ? আমার জন্য শাস্তির ব্যবস্থা করুন, আপনার যা ফায়সালা হয়।

আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বললেন, তুমি বাড়িতে চলে যাও। সন্তান প্রসব হলে এবং তার দুধ পান করানোর সময় অতিবাহিত হলে আবার আমার নিকট এসো।


মহিলাটি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজির দরবার ত্যাগ করে গৃহে প্রত্যাবর্তন করলেন। তারপর ১০ মাস ১০ দিন ধরে অপেক্ষা করতে থাকলেন।

যথা সময়ে মহিলাটির কুল জোরে একটি ফুটফুটে শিশু জন্মগ্রহণ করল।
যখন তার সন্তানের দুধ পানের মেয়াদ শেষ হলো, তখন সে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে এসে উপস্থিত হলো।

নবীজী বললেন, তোমার এ সন্তানকে লালন পালনের দায়িত্ব অন্য কারো উপর দিয়ে দাও।

মহিলাটি বাড়িতে ফিরে গেলেন এবং একজন উপযুক্ত অভিভাবকের জিম্মায় সন্তান টিকে রেখে এলেন । যিনি সন্তানটিকে লালন-পালন করে বড় করে তোলার প্রতিশ্রুতি দিলেন। যখন তিনি সন্তানকে অন্য এক জনের দায়িত্বে রেখে পুনরায় নবীজির পাক দরবারে তাশরিফ আনলেন তখন দয়াল নবীজি তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে উপস্থিত সবাইকে পাথর নিক্ষেপের মাধ্যমে জিনাকারী মহিলাটিকে হত্যার নির্দেশ দিলেন।

তাঁর জন্য বুক সমান গভীর এক গর্ত খুঁড়া হলো এবং তাঁকে সেখানে দাঁড় করিয়ে দেয়া হলো। এরপর উপস্থিত সবাই বিসমিল্লাহ বলে সজোরে পাথর নিক্ষেপ করতে শুরু করল মহিলাটিকে লক্ষ্য করে। শরীরে পাথর আঘাত করার সাথে সাথেই মহিলাটি আর্ত চিৎকার করে উঠলো।

নবীজি নিজেও একটি পাথর হাতে নিয়ে মহিলাটির মুখ বরাবর লক্ষ্য করে একটি পাথর ছুড়লেন। পাথরটি গিয়ে প্রচন্ড জোরে আঘাত করলো মহিলাটির চোয়ালে । সাথে সাথে চোয়াল ফেটে গিয়ে গল গল করে রক্ত বের হতে লাগলো।
এক সময় মহিলাটির চিৎকার বন্ধ হয়ে গেল । ধীরে ধীরে ঢলে পড়লো নিথর দেহটি।


তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর জানাজার নামাজ পড়ালেন।

হজরত ওমর ( রা) আরজ করলেন, হে আল্লাহর রাসুল! আপনি তাঁর জানাজা নামাজ পড়ালেন? এতো ব্যভিচারিনী নারী পাপিষ্ঠা।

তিনি বললেন, তোমরা জেনে রাখ, এই মহিলা এমন তওবা করেছে তা যদি সমগ্র পৃথিবীবাসীর মধ্যে ভাগ করে দেয়া হয় তাহলেও তা সবার ক্ষমা পাওয়ার জন্য যথেষ্ট হবে।

এর চেয়ে বড় আর কি হতে পারে যে, সে (আল্লাহর ভয়ে) নিজের জীবন দিয়ে দিল।

(মুয়াত্তা) নাসাঈ’র হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঊকে পাথর নিক্ষেপ করতে আসলেন এবং তাঁকে লক্ষ্য করে সজোরে একটি পাথর নিক্ষেপ করলেন। তখন তিনি একটি গাধার পিঠে আসীন ছিলেন।

সুবহানাল্লাহ! কতই না মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ফয়সালা।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৭
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×