somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ গর্ব ভরে বলার দিনঃ চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু আমার ভোটেরও দাম আছে! ******************************

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ৭ই জানুয়ারি ২০২৪ । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঐতিহাসিক ভোট গ্রহণের দিন বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি এই সংখ্যাটি সত্যিকার অর্থে একটি অনেক বড় সংখ্যা অর্থাৎ অনেক বড় মাপের জনগণের একটি গণতন্ত্র ২০ কোটি মানুষের একটি দেশের।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান সংবিধানের ১২২ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের সেই সকল নাগরিক যাদের বয়স ১৮ বছরের কম নয় তারা প্রত্যেকেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটাধিকার প্রাপ্ত।

অতএব সংবিধান অনুযায়ী যাদের বয়স ১৮ বৎসরের নিচে নয় এবং আদালত কর্তৃক অপ্রকৃতস্থ ঘোষিত নন তারা প্রত্যেকেই আজকের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। ইহা একটি অত্যন্ত পবিত্র দায়িত্ব । কেন না এই নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হবে সেই সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং তাঁর নেতৃত্বে গঠিত হবে মন্ত্রীপরিষদ।

সংসদ নির্বাচনে একজন ভোটারের ভোট অত্যন্ত মূল্যবান। এই ভোটকে কোনক্রমেই অবহেলা করা ঠিক নয়। কেননা, এই ভোটের সঠিক প্রয়োগের মাধ্যমেই প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন করে যোগ্য ও উপযুক্ত প্রতিনিধি নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে যেতে পারবেন। তাই প্রতিটি ভোটারের উচিত চিন্তা ভাবনা করে উপযুক্ত ব্যক্তিকে ভোট প্রদান করা।

গ্রীক দার্শনিক সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো প্রমুখ মহান দার্শনিকের কঠোর সমালোচনা ও অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীদের সমালোচনার পরেও একমাত্র গণতন্ত্রই এখন পর্যন্ত একটি সুন্দর ও প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা হিসাবে পৃথিবীর সর্বত্র স্বীকৃত। কেননা একমাত্র এই ব্যবস্থার মাধ্যমেই একজন নাগরিক সরকার গঠন ও পরিচালনায় তাঁর ভূমিকা পালন করার সুযোগ পান। যেটা অন্য কোন ধরনের ব্যবস্থায় সম্ভব নয়।

আজ ৭ই জানুয়ারি, ২০২৪। সেই ঐতিহাসিক সুযোগটি আজ আবার বাংলাদেশের সকল ভোটারের সামনে চলে এসেছে।

বাংলাদেশে একটি প্রবাদ প্রচলিত রয়েছে যেঃ চোরের দশ দিন আর গৃহস্থের একদিন!
বিগত নির্বাচনের মাধ্যমে সংসদে প্রেরিত কোন ব্যক্তিকে যদি আপনার আর পছন্দ না হয় তাকে সমুচিত জবাব দেওয়ার কঠিনতম অস্ত্রটি প্রয়োগের দিন আজ। তাই সকলেই প্রস্তুত হন আপনার অস্ত্রটি প্রয়োগ করার জন্য।

পথের ধারে ফুটপাতে বসে জুতা মেরামত করেন যেই মুচি এবং মার্সিডিস আর বিএমডব্লিউ চড়ে আরামসে যাতায়াত করেন যিনি তাদের উভয়ের ভোটের মূল্যমান একই।


অতএব আসুন আমরা আমাদের পবিত্র নাগরিক দায়িত্বটি পালন করি । সময় ও সুযোগ মতো সকাল আটটা থেকে বিকাল চারটার মধ্যে যে কোন সময় আপনার নির্ধারিত কেন্দ্রে গিয়ে আপনার মূল্যবান ভোটটি প্রদান করুন।

আজ গর্ব ভরে বলার দিনঃ চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু আমার ভোটেরও দাম আছে!
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের রসায়নবিদ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৮


লেখকের নোট:
এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

×