আমাদের সময়ে বেকার জীবনে " প্রফেসর' স কারেন্ট অ্যাফেয়ার্স " পড়েন নাই এই রকম বেকার খুব কমই পাওয়া যাবে। সম্ভবত পাওয়াই যাবে না।
প্রফেসর'স কারেন্ট অ্যাফেয়ার্স -এর সম্পাদক জনাব মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি খুবই প্রাণখোলা এক জন অত্যন্ত ভালো ও খোলা মনের মানুষ। এই ঢাকা শহরে যে ২-৪ জন মানুষকে আমার ভালো লাগে তিনি তাদের এক জন।
আজ দুপুরে আমি জানতে পারলাম, উনি অসুস্থ হয়ে চিকিৎসার জন্য বর্তমানে ভারতের কোন একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ নাকি তাঁর এনজিওগ্রাম করানো হচ্ছে।
জসিম ভাই হাজার হাজার বেকার যুবক-যুবতীদের চাকরি-বাকরির পরীক্ষার প্রস্তুতির বিষয়ে খুবই সহযোগিতা করেছিলেন এটা বলাই যায়। কেননা, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সেই সময় খুব বেশি প্রকাশনা বজারে ছিল না।

আমি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন- ভাই এর দ্রুত সুস্থতা কামনা করছি।
তাঁর জীবনের কিছু অসাধারণ গল্প তিনি আমাকে বলেছিলেন। সেটা অনেক অনুপ্রেরণার গল্প । কিন্তু সেই অনুপ্রেরণা থেকে আমি আসলে কোনো শিক্ষাই গ্রহণ করতে পারিনি।
আফসোস!

সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



