somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ সাজ্জাদ  হোসেন
আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

আপনি গাড়ির কোন জায়গায় বসবেন!

০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাড়ী যখন বেতন ভোগী ড্রাইভার ছাড়া অন্য কেউ চালায় তখন আপনি কোথায় বসবেন?

গাড়ি আধুনিক জীবনের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস।

মানুষকে বেঁচে থাকার প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করতে হয়।

ফলে গাড়ি ব্যতীত চলাটা এই জমানায় খুবই কঠিন একটি কাজ এবং অসম্ভব একটি কাজ বটে।

বিষয়টি অনেকের কাছে মামুলী ব্যাপার মনে হতে পারে । কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভদ্রতা। অনেকেই বিষয়টিকে হাল্কা করে দেখেন। কিন্তু এটিকে হাল্কা করে দেখার কোন অবকাশ নেই।
১। ড্রাইভার ব্যতীত ( ড্রাইভার যদি আপনার বেতন ভোগী না হয়) আপনি যদি একমাত্র যাত্রী হন তাহলে আপনি কোন ভাবেই পিছনের সিটে (Back Seat)- এ বসতে পারেন না। এটা খুবই অভদ্রতা।
২। আপনারা দু’জন পাশাপাশি বসেছেন মানে আপনারা দু’জনেই সমান। কেউ কাউকে ছোট ভাবছেন না।একে অপরকে শ্রদ্ধা আর সাম্যের দৃষ্টিতে দেখছেন। সভ্য সমাজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
৩। পিছনের সিটে বসলে এটা বুঝাবে যে, তুমি আমার কর্মচারী আর আমি তোমার বস। আমি তোমার চেয়ে ভালো বা উন্নততর অবস্থানে আছি।
৪। ট্যাক্সিতে আপনি ইচ্ছে করলে ড্রাইভারের পাশে নাও বসতে পারেন। তবে এটা দেশ ভেদে বিভিন্ন রকম হতে পারে। অনেক দেশে ট্যাক্সিতে আপনি ড্রাইভারের পাশে বসলে তিনি ইতস্ততঃ (নিরাপদ বোধ না করা) বোধ করতে পারেন। আবার অনেক দেশে এটা মনে নাও করতে পারেন।
৫। সাধারণতঃ শিশুরা (১০-১২ বছর বয়সীরা) সব সময় পিছনের সিটেই বসে । এটাই নিয়ম।শিশুরা বাবা যদি ড্রাইভ করেন তবে তাদের মা বসবেন তার পাশে।
৬। আপনি যদি নিজে ড্রাইভ করেন আর আপনার ব্যক্তিগত গাড়ীতে যদি আপনার বসকেও কোথাও পৌছে দিতে চান তাহলে আপনার বসের উচিত হবে আপনার পাশের সিটে বসা।আপনি ছোট পদে চাকরি করতে পারেন কিন্তু আপনি তার ব্যক্তিগত ড্রাইভার নন।
৭। বস যদি তার নিজের ব্যক্তিগত কিংবা অফিসিয়াল গাড়ীতে উঠেন এবং তার ব্যক্তিগত ড্রাইভার কিংবা অফিসের ড্রাইভার গাড়ী ড্রাইভ করেন কেবল তখনই বস মহোদয় পিছনের সিটে আয়েশ করে বসতে পারবেন। এটাই ভদ্রতা।
৮। ড্রাইভিং সিটের পাশে বসে আপনি যিনি গাড়ী চালাচ্ছেন তাকে বিভিন্ন দিক নির্দেশনা, জিপিএস এর গতি বিধি, রাস্তার নির্দেশনা দেখে চালানোয় সহযোগিতা করতে পারেন।
৯। আপনার বন্ধু যদি তার ব্যক্তিগত গাড়ীতে করে আপনাকে নিয়ে ঘুরতে যান এবং তিনি নিজে ড্রাইভ করেন তাহলে আপনি অবশ্য তার পাশের সিটে বসবেন। এতে আপনার দুই জনেই সম্মানিত হবেন।
১০। আপনি নিজে ড্রাইভ করলে আপনার শিশুরা পিছনের সিটে বসবে আর তাদের মা আপনার পাশের সিটে বসবেন।

১১। আপনার বাবা-মা, ভাই বোন সহ ড্রাইভ করলে বাবা-মা পিছনের সিটে বসবেন আর আপনার কোন ভাই বা বোন আপনার পাশের সিটে বসতে পারেন।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:০৮
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×