somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ জিতলে জিতে যায় অামি

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন সন্ধায় ব্যস্ত রাস্তার ফুটপাত ধরে হাঁটছি পকেটে মোবাইল,মেছেন্জারে টুন শব্দ হল। ফোনটা হাতে নিয়ে দেখি দেবী দুর্গার ছবি প্রোফাইলে, কোচবিহার পশ্চিম বঙ্গ থেকে। নাম টা একটু ভিন্ন ধাচের,কিঞ্চন সেন ইংরেজিতে লেখা,ঠিক উচ্চারণ করতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না ছেলে কি মেয়ে। ইদানিং ফেসবুকে অনেক ফ্রেন্ড হওয়াতে অনেকে মেছেজ করে, কথা বলতে চাই। কিন্তু ফেসবুকে কাওকে তেমন সময় দিতে ইচ্ছা করে না। সে বলল ফেসবুকে অামার কবিতা গুলি নাকি তার ভালো লাগে। অামার কবিতা কার পছন্দ হলে তার সাথে অাবার অাগ্রহ নিয়ে কথা বলি। যা হোক,একটু বথা বলার পরে সে অামাকে ভাই ডাকতে চাইল। অামার অাবার ফেসবুকের ভাই বন্ধু পছন্দ না,তাই তাকে অনাগ্রহে অনুমতি দিলাম। কথা প্রসঙ্গে জানতে পারলাম তার বাড়ি বাংলাদেশের নেত্রকোনা জেলাতে ছিল, কবি নির্মলেন্দু গুনের বাড়ির কাছে। সপ্তম শ্রেণীতে পড়ার সময় ওখানে চলে যায় এখন ও একাদশ শ্রেনীর ছাত্রী, ওর প্রকৃত নাম তমালিকা সার্ণাল। সে অারও বলল হুমায়ুন অাহমেদ তার অনেক প্রিয়,উনার প্রায় সব নাটক সিনেমা ওর দেখা,বেস কিছু বই ও পড়েছে। এবার তার প্রতি কেমন এক মায়া চলে এল অপন মনে হতে লাগল। ওকে তুই সম্মোধন করলাম,অামাকে ও তুই বলতে অনুরোধ করলাম। তাকে প্রশ্ন করলাম তোর কি বাংলাদেশের জন্য মায়া লাগে? মেয়েটা লিখে পাঠাল কিন্তু সে অক্ষর গুলিতে কতটা অাবেগ জড়িত বুঝতে বাকি রইল না, বড় মায়া লাগেরে ভাই, ও যে অামার জন্মভূমি। অামি তাকে বললাম,জানিস অামার ও খুব খারাপ লাগে যখন শুনি কেও এ দেশ ছেড়ে ও দেশে বসবাস করছে। সে বলল ভাই তোর খারাপ লাগলেও সবার লাগেনা রে। নিষ্ঠুর সত্য কথাটা কে অরও একবার বড় নির্মম ভাবে অনুধাবন করলাম। ওদেশে নাকি এখনও তার তেমন বন্ধু হয়ে ওঠেনি এখনও সে বন্ধু বলতে বারহাটটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের রুমানা দিলরুবা দিপা কে মানে। ওর বড় মনে পড়ে বাড়ির পাসের ছোট ভাই উৎসব কে, মনে পড়ে প্রেমনগর গ্রামের পুকুরে মাছ ধরা, ধান ক্ষেতের মাঝের মাটির পথে ধুলামাড়িয়ে স্কুলে যাওয়ার স্মৃতি। তাই তো প্রেমনগর গ্রাম এ দেশ,ওর বন্ধুদের খোজ খবর নিতেই ফেসবুক ব্যবহার করা। মেয়েটা একটু বেশী অাবেগ অাপ্লুত হয়ে পড়েছিল,তাই এ বিষয় টা এড়িয়ে অন্য প্রসঙ্গে যেতে চাইলাম। তার কাছে জানতে চাইলাম তোমার খেলাধুলার প্রতি অাগ্রহ কেমন। সে বলে, অামি খেলার পাগল টিভিতে খুব খেলা দেখি। অামাকে প্রশ্ন করল,তোর প্রিয় খেলোয়ার কে? অামি তাকে বললাম না কারণ মাশরাফি কে ওখানকার অনেকে চেনে না, মাশরাফির কথা বললে অনেকে বলে, কে সে?? তারা চেনে সাকিব মুস্তাফিজ কে, মাশরাফির বর্ণনা দিতে হয় বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক,এ সে ইত্যাদি। তাই তাকে উল্ট প্রশ্ন করলাম তোর প্রিয় খেলোয়ার কে। বোনটি অামাকে অবাক করে দিয়ে বলল,মাশরাফি তার প্রিয় খেলোয়ার ই শুধু না,প্রিয় মানুষও। সে অারও বলল,এখন বাংলাদেশ ভারত খেলা হলে বাংলাদেশের সমর্থন করি। কাওকে কিছু বলতে পারি না কিন্তু জানিস,বাংলাদেশ জিতলে মনে হয় অামি ই জিতে গেলাম। লেখাটুকু পড়ে অামি অার কিছু বলতে পারলাম না,মোবাইলের ডাটা কানেকসন অফ করে দিলাম। কখন যে চোখ ভিজেছে তা লক্ষ করিনি। এখনও ওর সাথে কথা হয়,বাংলাদেশর যে খেলাগুলি ওখানকার টিভিতে দেখায় না, সে খেলাগুলির স্কোর বার বার মেছেজ করে ও অামার থেকে জেনে নেয়। ওর চোখে অামি বাংলাদেশের মানচিত্র দেখি,বড় অাপন ভাই বোন হয়ে অামরা অাছি।।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×