তোমার ঠিকানা অজানা
কোন শহরে বাস কোন গলিতে বাসা
অামি তা জানি না, কিছু জানি না।
দেখিনি কখন তোমার বাস্তব অবয়ন
তবু তোমার ছবি মনের দেয়ালে অাকি
একটার পর একটা অাঁকি স্বপ্নে জাগরণে।
অষ্টমীর চাঁদ অস্তগামী
থমকে মধুমতীর কুল কুল ধ্বনি
ঘুমন্ত পৃথিবী প্রহর গুনে চলে
প্রতিক্ষা একটি পাখি ডাকবার।
তখন অামি জাগ্রত, তখন চলমান
অনুভবে তোমার অামান তর্জনী শিকল বন্ধী।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




